এক্সপ্লোর

Boat Smartwatch: ভারতে হাজির বোট স্টর্ম কল ৩, নতুন স্মার্টওয়াচের দাম কত? কী কী ফিচার নজর কাড়বে?

Boat Storm Call 3: বোটের নতুন স্মার্টওয়াচে রয়েছে একটি ২৩০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের পরিষেবা।

Boat Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ (Boat Smartwatch), বোট স্টর্ম কল ৩ (Boat Storm Call 3)। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই ফোনে রয়েছে ব্লুটুথ কলিং (Bluetooth Calling Feature) পরিষেবা। এছাড়াও রয়েছে নেভিগেশন সাপোর্ট (Nevigation Support)। বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে রয়েছে ১.৮৩ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে (Rectangular Display) এবং এই স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত ডিভাইস চালু থাকবে অর্থাৎ ব্যাটারিতে চার্জ বজায় থাকবে বলে জানিয়েছে সংস্থা। একাধিক ফিটনেস এবং হেলথ ট্র্যাকার রয়েছে এই স্মার্টওয়াচে। সেই তালিকায় হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল এবং স্লিপ সাইকেল মনিটর রয়েছে। বোটের নতুন এই স্মার্টওয়াচে ৭০০-র বেশি অ্যাক্টিভিটি মোড আগে থেকে সেট করা রয়েছে। এছাড়াও ইউজাররা কাস্টমাইজড ওয়াচ ফেসের সুবিধা পাবেন। মাল্টিপল স্ট্র্যাপ কালার অপশন নিয়ে লঞ্চ হয়েছে বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচ। 

ভারতে এখন কেনা যাচ্ছে বোটের নতুন স্মার্টওয়াচ, দাম কত বোট স্টর্ম কল ৩ - এর 

বোট ইন্ডিয়ার ওয়েবসাইটে ১০৯৯ টাকা দাম ধার্য হয়েছে এই স্মার্টওয়াচের। অ্যাক্টিভ ব্ল্যাক, চেরি ব্লসম, ডার্ক ব্লু এবং অলিভ গ্রিন- এই চার রঙের স্ট্র্যাপ পাওয়া যাবে বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একটি সিলভার মেটার ভ্যারিয়েন্ট। তার দাম ১২৪৯ টাকা। বোটের এই নতুন স্মার্টওয়াচ ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেও কেনা যাবে। সেখানে এই ফোনের দুই ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৫৮৮ টাকা এবং ১৬৯৪ টাকা।  

বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • এই স্মার্টওয়াচে ১.৮৩ ইঞ্চির আয়তাকার ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে রয়েছে Wake gesture- এর সাপোর্ট। 
  • ইউজাররা এই স্মার্টওয়াচে কাস্টোমাইজড ওয়াচ ফেসের সুবিধা পাবেন বিভিন্ন ছবি, ডিজাইন এবং থিমের মাধ্যমে।
  • বোটের নতুন স্মার্টওয়াচে একটি Emergency SOS মোড রয়েছে। এর সাহায্যে অ্যালার্ট পাঠানো যাবে সেইসব কনট্যাক্টের কাছে যেগুলিকে ইউজাররা আগে থেকে ইমার্জেন্সি কনট্যাক্ট হিসেবে সেট করে রেখেছেন। ইউজারদের ওয়াচ বাটনে তিন থেকে পাঁচ সেকেন্ড জোরে চাপ দিয়ে রাখতে হবে। তার পরেই ইমার্জেন্সি কনট্যাক্টের কাছে ফোন কিংবা এসএমএস পৌঁছে যাবে অ্যালার্ট হিসেবে। সেই সঙ্গে ইউজারের লোকেশনও পেয়ে যাবেন তাঁরা। 
  • বোট স্টর্ম কল ৩ স্মার্টওয়াচের সাহায্যে ইউজারের হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন, ব্লাড অক্সিজেন লেভেল অর্থাৎ রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা যাবে। এর পাশাপাশি স্লিপ সাইকেল ট্র্যাকারের মাধ্যমের ইউজারের স্লিপ সাইকেল কেমন তা বোঝা যাবে। 
  • ৭০০-র বেশি অ্যাক্টিভিটি মোড আগে থেকে এই স্মার্টওয়াচে সেট করা রয়েছে। এই স্মার্টওয়াচে থাকা যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত ডেটা ইউজাররা নখদর্পণে রাখতে পারবেন Boat Crest অ্যাপের মাধ্যমে। ইউজারের ফোনে এই অ্যাপ ইনস্টল থাকলেই হবে। এই স্মার্টওয়াচে সেডেন্টারি অ্যালার্টও রয়েছে। এই ফিচার ইউজার অনেকক্ষণ বসে থাকলে তাঁকে অ্যাক্টিভ হওয়ার অ্যালার্ট দেবে। 
  • বোটের নতুন স্মার্টওয়াচে রয়েছে একটি ২৩০ এমএএইচ ব্যাটারি। একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। ব্লুটুথ ৫.২ কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে। এর সাহায্যে ইউজাররা এই স্মার্টওয়াচের মাধ্যমে ব্লুটুথ কলিং ফিচারের পরিষেবা পাবেন। 

আরও পড়ুন- ভারতে বিক্রি শুরু রিয়েলমি পি১ ৫জি সিরিজের, দাম কত ফোনের, কী কী অফার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget