এক্সপ্লোর

BSNL 4G and 5G: আগামী বছরের শুরুতেই চালু হতে পারে বিএসএনএল ৪জি, কবে আসছে ৫জি?

BSNL: ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও। তবে বিএসএনএলের ৪জি পরিষেবাই এখনও চালু হয়নি দেশে।

BSNL 5G and 4G: ভারতজুড়ে যখন ৫জি- র (5G) হাওয়া চালু হয়ে গিয়েছে সেই সময় বিএসএনএল (BSNL)বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে যে এবার তাদের ৪জি (4G) নেটওয়ার্ক ভারতে চালু হবে। শোনা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারি মাসে এই ৪জি সার্ভিস লঞ্চ করতে চলেছে বিএসএনএল। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে আরও একটি খবর। সূত্রের খবর, আগামী বছর অগস্ট মাসে ভারতে বিএসএনএলের ৫জি সার্ভিসও লঞ্চ হবে।

চলতি বছর অর্থাৎ ২০২২ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই ভারতে বিএসএনএল ৪জি পরিষেবা চালু হওয়ার কথা ছিল। তবে তা হয়নি। নতুন করে শোনা গিয়েছে, ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে ভারতে বিএসএনএলের ৪জি পরিষেবা চালু হতে পারে। তারপরে পালা ৫জি পরিষেবার। বিএসএনএল কর্তৃপক্ষ টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস)- এর সাহায্যে ভারতে ৪জি ও ৫জি সার্ভিস চালু করবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে, টিসিএস সংস্থা ভারত সরকারের টেলিকম টেকনোলজি ডেভেলপার এবং Centre for Development of Telematics (C-DoT)- এর সঙ্গে কাজ শুরু করেছে।

ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিও। বর্তমানে গ্রাহকরা যে সিম ব্যবহার করেন, সেখানেই পাওয়া যাবে পরিষেবা। তবে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পেলে তবেই ৫জি সার্ভিসের সুযোগ সুবিধা পাওয়া যাবে। এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। অন্যদিকে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং।

অক্টোবর মাসের শুরুতেই ভারতে ৫জি (5G) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের নির্দিষ্ট কয়েকটি শহরে আপাতত চালু হয়েছে ৫জি সার্ভিস (5G in India)। আগামী কয়েক মাসের মধ্যে আরও কিছু শহরে ৫জি পরিষেবা (5G Service)চালু হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যেই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে ওড়িশার অন্তত চারটি শহরে ৫জি পরিষেবা (5G Network) চালু হবে। আর প্রায় সমগ্র ওড়িশা জুড়ে (প্রায় ৮০ শতাংশ) আগামী বছর শেষের মধ্যে ৫জি সার্ভিস চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মার্চের মাসের মধ্যে ভারতে ২০০-র বেশি শহরে ৫জি পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর পরের পর্যায়ে আরও অনেক ছোট শহর এবং গ্রামীণ এলাকাতেও ৫জি সার্ভিস চালু করা হবে। অর্থাৎ ৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটবে ভারতজুড়ে।

আরও পড়ুন- এই মাসেই লঞ্চ হবে রেডমি নোট ১২ সিরিজ, কী কী ফিচার থাকতে পারে

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget