এক্সপ্লোর

CBSE Class 10, 12 Exam: CBSE-র দশম, দ্বাদশের পরীক্ষায় এই প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা, নয়া নির্দেশিকা জারি

CBSE Board Exam: একবার ধরা পড়লেই ব্যবস্থা নেবে বোর্ড। সিবিএসই পরীক্ষায় ব্যবহার করা যাবে না এগুলি।

CBSE Board Exam: একবার ধরা পড়লেই ব্যবস্থা নেবে বোর্ড। সিবিএসই পরীক্ষায় ব্যবহার করা যাবে না এগুলি। অন্যথায় পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া হবে কর্তৃপক্ষ। ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর আগে এই নয়া নির্দেশিকা জারি করেছে সিবিএসই (Central Board of Secondary Education)বোর্ড।

CBSE Class 10, 12 Exam: কী রয়েছে নয়া নির্দেশিকায় ? 
বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সময় হলে মোবাইল ব্যবহার করা যাবে না। সম্প্রতি প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে চ্যাটজিপিটি প্রযুক্তি। যার মাধ্যমে কঠিন পরীক্ষার উত্তরও পাওয়া যাচ্ছে সামান্য কয়েক সেকেন্ডে। তাই পরীক্ষাহলে ChatGPT-অ্য়াপের ব্যবহার নিষিদ্ধ করেছে বোর্ড।

CBSE Board Exam: নির্দেশ না মানলে কাঠগড়ায় !

পরীক্ষার অ্যাডমিট কার্ডে ( প্রবেশপত্রে ) এই বিষয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। যাতে বলা হয়েছে, "আপনি পরীক্ষাকেন্দ্রে কোনও অবৈধ কাজ করবেন না।  কোনও পরীক্ষার্থীকে অবৈধ উপায় অবলম্বন করে পরীক্ষা দিতে দেখা যায়, তাহলে তাকে Unfair Means (UFM) কার্যকলাপের অধীনে আটক করা হবে। এখানেই শেষ নয়, পরে বোর্ডের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে। "

এই বলেই অবশ্য় থেমে থাকেনি সিবিএসই বোর্ড । সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভুয়ো ভিডিও ও বার্তাগুলিতে বিশ্বাস না করার আবেদন জানানো হয়েছে পরীক্ষার্থীদের।  গুজব ছড়ালে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার কথা বলেছে বোর্ড।

ChatGPT এর আগে ফ্রান্সের সায়েন্সে পো-সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছে। মার্কিন মিডিয়া রিপোর্ট বলছে, নিউ ইয়র্ক সিটি ও সিয়াটেলের কিছু পাবলিক স্কুলে এআই চ্যাটবটও নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্য়েই বেশ কয়েকটি মার্কিন বিশ্ববিদ্যালয় টেক-হোম  অ্য়াসেসমেন্ট ও হাতে লেখা প্রবন্ধ ও মৌখিক পরীক্ষা বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে। 

 ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই (CBSE Exam) দশম এবং দ্বাদশের পরীক্ষা। পরীক্ষা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। দুই পরীক্ষা মিলিয়ে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ লক্ষ ৮৩ হাজার ৭১০। দশম শ্রেণির পরীক্ষা চলবে ২১ মার্চ পর্যন্ত। অন্যদিকে, ৩৬ দিন ধরে চলবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। শেষ হবে ৫ এপ্রিল। দেশজুড়ে ৭ হাজার ২৫০ কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

চলতি মাসেই শুরু সিবিএসই: পরীক্ষার দামামা বেজে গিয়েছে। এখন চলছে কোমর বেঁধে পড়াশোনা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (Central Board of Secondary Education) তরফে জানানো হয়েছে, দশম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে ৭৬টি বিষয়ের উপর। দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ১১৫টি বিষয়ের উপর। দশম শ্রেণির ক্ষেত্রে: ২৪ হাজার ৪৯১টি স্কুলের ২১ লক্ষ ৮৬ হাজার ৯৪০ জন ৭ হাজার ২৪০টি কেন্দ্রে পরীক্ষা দেবে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে: ১৬ হাজার ৭৩৮টি স্কুলের ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০ জন ৬ হাজার ৭৫৯ কেন্দ্র পরীক্ষা দেবে।                                                                     

অন্যদিকে, চলতি মাসেই শুরু মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ থেকে গতকাল ডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে। West Bengal Board of Secondary Education এর অফিস থেকে  গতকালই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে স্কুলগুলি। স্কুল-প্রধানরা সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প অফিস থেকে WBBSE মাধ্যমিকের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। নিয়মিত এবং প্রাইভেট (regular and private students) উভয় ধরনের শিক্ষার্থীদের জন্য প্রবেশপত্র দেওয়া হবে। শিক্ষার্থীরা ১৫ ফেব্রুয়ারি থেকে স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget