এক্সপ্লোর

Meta Layoffs: ফের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা মেটায়, 'মিডল ম্যানেজারদের' নতুন করে নোটিস জুকেরবার্গের

Layoffs: গতবছর মেটা কর্তৃপক্ষ প্রায় ১৩ শতাংশ ওয়ার্ক ফোর্স কমিয়েছে বিশ্বজুড়ে। এই পরিমাণ প্রায় ১১ হাজার।

Meta Layoffs: ফের কর্মী ছাঁটাই (Layoffs) হতে পারে মেটা (Meta) সংস্থায়। সূত্রের খবর, সম্প্রতি তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা সংস্থা। শোনা যাচ্ছে, ফের নতুন করে মিডল ম্যানেজারদের নোটিস পাঠিয়েছেন মেটা- র সিইও মার্ক জুকেরবার্গ। খুব তাড়াতাড়ি মেটা সংস্থায় দ্বিতীয় পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। গতবছর নভেম্বর মাসে বিশ্বজুড়ে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছিল মার্ক জুকেরবার্গের সংস্থা মেটা থেকে। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকজন মিডল ম্যানেজারকে নোটিস পাঠিয়ে সতর্ক করেছেন জুকেরবার্গ। মেটা- র সিইও সম্প্রতি একটি মিটিংয়ে এই সতর্কবার্তা দিয়েছেন। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে মেটা কোম্পানিতে খুব তাড়াতাড়ি নতুন করে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে। কতজন কর্মী চাকরি খোয়াতে পারেন তা এখনও স্পষ্ট নয়। নিশ্চিত ভাবে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।  

২০২২ সাল অর্থাৎ গত বছর সেপ্টেম্বর পর্যন্ত মেটা সংস্থায় (হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম মিলিয়ে) ৮৭ হাজারের বেশি কর্মী ছিল। গতবছর মেটা কর্তৃপক্ষ প্রায় ১৩ শতাংশ ওয়ার্ক ফোর্স কমিয়েছে বিশ্বজুড়ে। এই পরিমাণ প্রায় ১১ হাজার। ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াও বন্ধ রেখেছে মেটা কর্তৃপক্ষ। এর পাশাপাশি অতিরিক্ত খরচের পরিমাণও কমানোর প্রচেষ্টায় রয়েছে সংস্থা। ২০২২ সালে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছিল ট্যুইটারের হাত ধরে। অক্টোবর মাসের শেষের দিকে ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর প্রথমে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন। এরপর একধাক্কায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা সংস্থা। সেই সঙ্গে নতুন নিয়োগও বন্ধ করা হয়েছিল। 

Philips Layoffs: ২০২৩ সালের শুরু থেকেই একাধিক টেক কোম্পানি (Tech Companies) কর্মী ছাঁটাইয়ের (Layoffs) কথা ঘোষণা করেছে। গতবছরের শেষভাগ থেকেই চলছে এই ট্রেন্ড। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা- সব কোম্পানিই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। এবার শোনা গেল নতুন বছরে কর্মী ছাঁটাই করবে ফিলিপ্স (Philips) সংস্থাও। এর আগেও গতবছর অক্টোবর মাসে প্রায় চার হাজার কর্মীকে ছাঁটাই করেছে ফিলিপ্স কোম্পানি। সূত্রের খবর, নতুন করে ৬ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করতে চলেছে এই সংস্থা। 

Amazon Layoffs: শোনা গিয়েছে, অ্যামাজন কর্তৃপক্ষ ২০০০- এর বেশি সংখ্যক কর্মীকে নতুন করে নোটিস পাঠিয়েছে। এর থেকেই অনুমান, নতুন বছরে আরও কর্মী ছাঁটাই হবে অ্যামাজনে। শোনা যাচ্ছে, এবারের কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোস্টা রিকাতে। রয়টার্সের রিপোর্ট সূত্রে খবর, অ্যামাজন সংস্থা নতুন করে ২৩০০ কর্মীকে 'Mass Layoff' সংক্রান্ত নোটিফিকেশন পাঠিয়েছে। 

আরও পড়ুন- আদানি গ্রুপের চার স্টকে লোয়ার সার্কিট ! একা লড়ছে এই শেয়ার

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget