এক্সপ্লোর

Sam Altman: ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যানকে বরখাস্ত করল OpenAI, নতুন সিইও কে? ইস্তফা দিয়েছেন সংস্থার প্রেসিডেন্টও

OpenAI ChatGPT: জানা গিয়েছে, স্যাম অল্টম্যানের জায়গায় এবার নতুন সিইও হয়েছেন মীরা মুরাতি।

Sam Altman: ChatGPT- র নির্মাতা সংস্থা OpenAI বরখাস্ত করেছে কোম্পানির সিইও স্যাম অল্টম্যানকে। শোন যাচ্ছে, কর্তৃপক্ষ আর ভরসা রাখতে পারেনি স্যাম অল্টম্যানের উপরে। মাইক্রোসফট অধীনস্থ সংস্থার সিইও পদে আসীন থাকার যোগ্যতা এবং কাজকর্ম চালিয়ে যাওয়ার যোগ্যতা অল্টম্যানের আছে, এমন ভরসা আর পাচ্ছে না OpenAI। সেই কারণেই সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে, স্যাম অল্টম্যানের জায়গায় এবার নতুন সিইও হয়েছেন মীরা মুরাতি। অন্যদিকে জানা গিয়েছে, স্যাম অল্টম্যান বরখাস্ত হওয়ার পর OpenAI- এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানও ইস্তফা দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বেশ অনেকদিন ধরেই স্যাম অল্টম্যানের কার্যকারিতায় নজরদারি এবং পর্যবেক্ষণ চালানো হচ্ছিল। আর এই রিভিউয়ের ভিত্তিতেই তাঁকে সংস্থা থেকে বাদ দিয়েছে কর্তৃপক্ষ। 

বর্তমানে প্রযুক্তির দুনিয়ায় বেশ পরিচিত এবং জনপ্রিয় নাম স্যাম অল্টম্যান। সৌজন্যে তাঁর সৃষ্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটবোট চ্যাটজিপিটি। অপরিসীম দক্ষতা রয়েছে এই এআই চ্যাটবোটের। এমন এক বিস্ময়ের সৃষ্টিকর্তাকে কেন আচমকা সরিয়ে দেওয়া হল। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, OpenAI সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সাবলীল যোগাযোগ রাখছিলেন না স্যাম অল্টম্যান। আর তাই তিনি যে আগামী দিনেও সিইও পদে থেকে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে সেই ভরসা আর রাখতে পারেনি OpenAI কর্তৃপক্ষ। সেই কারণে সরিয়ে দেওয়া হয়েছে ChatGPT- র নির্মাতাকে। স্যামের আচার আচরণের জন্য তাঁর কাজের যোগ্যতা নিয়ে উঠছিল প্রশ্ন। OpenAI কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়েছে যে স্যাম অল্টম্যানের প্রভূত অবদানের জন্য তারা কৃতজ্ঞ। সংস্থার উন্নতিতেও সাহায্য করেছেন তিনি। তৈরি করেছেন অন্যান্য সংস্থা যেমন অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, মেটা- এইসবকে টেক্কা দেওয়ার হাতিয়ার এআই চ্যাটবোট ChatGPT। তবে অগ্রগতির জন্য নতুন নেতার প্রয়োজন রয়েছে বলেও মনে করেছে OpenAI সংস্থা। 

স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার প্রসঙ্গে বিবৃতিতে OpenAI কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বোর্ড অফ ডিরেক্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন না। আর সেই জন্যেই তার উপর ভরসা, আস্থা হারিয়েছে সংস্থা। OpenAI কোম্পানির সিইও হয়ে তিনি সংস্থা আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। আর এই দোলাচলের মধ্যেই বরখাস্ত করা হয়েছে ChatGPT- র নির্মাতা স্যাম অল্টম্যানকে। আপাতত মীরা মুরাতি অন্তর্বর্তী সিইও পদে থেকে দায়িত্ব সামলাবেন। তিনি আগে ছিলেন OpenAI সংস্থার চিফ টেকনোলজি অফিসার। 

আরও পড়ুন- প্রতি মাসে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৫০০ মিলিয়ন পার, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসছে স্টিকার

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget