এক্সপ্লোর

ChatGPT: আসছে দেশীয় AI 'হনুমান', সবার হাতের নাগালে!

Hanooman GPT: আগামী মার্চ মাস থেকেই ভারতের বাজারে লঞ্চ হবে অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং বিখ্যাত কিছু ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সহায়তায় নির্মিত নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল Hanooman।

Hanooman GPT: প্রযুক্তির উন্নতির যুগে চ্যাটজিপিটি যে হারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তাঁর সঙ্গে পাল্লা দিতে ভারতে এবার নিজস্ব চ্যাটজিপিটি (BharatGPT) আনতে চলেছেন মুকেশ অম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাত ধরে ভারতে আসছে নতুন এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা। আগামী মার্চ মাস থেকেই ভারতের বাজারে লঞ্চ হবে অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং বিখ্যাত কিছু ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সহায়তায় নির্মিত নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল 'হনুমান' (Hanooman)।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সহায়তায় গড়ে ওঠা ভারতজিপিটি গ্রুপের তরফ থেকে মঙ্গলবার একটি প্রযুক্তিগত সম্মেলনে এর একটি মডেল প্রদর্শিত হয়। একটি ভিডিয়োতে (Hanooman) দেখান হয় যে, দক্ষিণ ভারতের একজন মোটরসাইকেল মেকানিক একটি এ আই বটকে তাঁর মাতৃভাষা তামিলে জিজ্ঞেস করছে, একজন ব্যাঙ্কার হিন্দিতে কথোপকথন চালাচ্ছে এবং হায়রদরাবাদে একজন ডেভেলপার এর সাহায্যে কম্পিউটারে কোড লিখছে। এই মডেলটি সফলভাবে লঞ্চ হলে ভারতের প্রযুক্তিগত ভিত্তিপ্রস্তর আরও অনেক মজবুত হবে। এই ভারতজিপিটি (BharatGPT) সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এরপর ক্রমে ক্রমে ভারতের ১১টি ভাষায় এই হনুমান জিপিটি চালু করার বন্দোবস্ত শুরু করেছে সংস্থা। স্বাস্থ্য পরিষেবা, সরকারি পরিষেবা, অর্থনীতি এবং শিক্ষা মূলত এই চারটি ক্ষেত্রে জোর দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। ভারত সরকার, রিলায়েন্স জিও ইনফোটেনমেন্ট, বম্বের আইআইটি সংস্থা এদের যৌথ উদ্যোগেই নির্মিত হয়েছে এই হনুমান জিপিটি।

এর পাশাপাশি Sarvam and Krutrim এর মত স্টার্ট আপগুলিও এই কাজে সহায়তা করছে। ভারতে যে ওপেন সোর্স এআই মডেল (Hanooman) তৈরি হবে, তাঁর কারিগর হিসেবে এই সংস্থাগুলিও ভাগীদার। স্পিচ টু টেক্সট অর্থাৎ কথা বলা থেকে লেখার ক্ষমতা থাকবে এই হনুমান জিপিটিতে। ইউজার-ফ্রেন্ডলি করে তুলতে এর এই ব্যবস্থাটি অত্যন্ত ভাল বলে দাবি করছেন অনেকেই। টেলিকম মেজর রিলায়েন্স জিও পরিকল্পনা (BharatGPT) করেছে যে নির্দিষ্ট কাজের জন্য আলাদা আলাদা কাস্টমাইজড মডেল তৈরি করা হবে। রিলায়েন্স জিও ব্রেন তৈরির কাজেও নিয়োজিত বলে জানা গিয়েছে। এর মাধ্যমে সারা দেশের ৪৫০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে AI ব্যবহারের সুবিধে ছড়িয়ে দেওয়া হবে।   

গত বছর একটি ইভেন্ট চলার সময় রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ অম্বানি ২০১৪ সাল থেকে জানিয়েছিলেন যে ২০১৪ সাল থেকে আইআইটি বম্বেতে এই প্রকল্পের বিষয়ে কাজ করার কথা ভেবেছিলেন। এমনকী তিনিই সেই সভায় জানিয়েছিলেন জিও ২.০-র সঙ্গে ভারতজিপিটি আসবে ভারতের বুকে।   

আরও পড়ুন: Smartphones Under Rs 8000: ভারতে এখন ৮০০০ টাকার কমে কিনতে পারবেন এই ৫ ফোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget