এক্সপ্লোর

CMF Phone 1: ভারতে কবে লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১, আর কী কী লঞ্চ হতে পারে একইসঙ্গে?

CMF Products: নাথিং সংস্থার কমিউনিটি আপডেট ইভেন্ট হবে আগামী ৮ জুলাই। সেখানেই সিএমএফ ফোন ১ এই ডিভাইসের সঙ্গে সিএমএফ বাডস প্রো ২ এবং সিএমএফ ওয়াচ প্রো ২ লঞ্চের কথাও শোনা গিয়েছে।

CMF Phone 1: অবশেষে প্রকাশ্যে এল সিএমএফ ফোন ১ (CMF Phone 1) লঞ্চের দিনক্ষণ। নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ (Nothing Sub Brand CMF) তাদের প্রথম ফোন লঞ্চ করতে চলেছে। আগামী ৮ জুলাই লঞ্চ হবে সিএমএফ ফোন ১। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। সিএমএফ ফোন ১ এই ডিভাইসের সঙ্গে সিএমএফ বাডস প্রো ২ (CMF Buds Pro 2) এবং সিএমএফ ওয়াচ প্রো ২ (CMF Watch Pro 2) লঞ্চের কথাও শোনা গিয়েছে। নাথিং সংস্থার কমিউনিটি আপডেট ইভেন্ট (Community Update Event) হবে আগামী ৮ জুলাই। সেখানেই সিএমএফ সংস্থার এই তিনটি প্রোডাক্ট (CMF Products) লঞ্চ হতে চলেছে। 

এক্স মাধ্যমে সিএমএফ সংস্থার অফিশিয়াল হ্যান্ডেল থেকে ঘোষণা করা হয়েছে যে সিএমএফ ফোন ১ আগামী ৮ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি বলা হয়েছে সিএমএফ বাডস প্রো ২ এবং সিএমএফ ওয়াচ প্রো ২- এই দুই ডিভাইসও লঞ্চ হতে চলেছে। ভারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিটে এই প্রোডাকটগুলি লঞ্চের কথা রয়েছে। সিএমএফ সংস্থা যে তাদের প্রথম ফোন ভারতে লঞ্চ করতে চলেছে সেকথা আগেই শোনা গিয়েছিল। এবার শোনা গিয়েছে সিএমএফ ওয়াচ প্রো ২ মডেল দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে। এর থেকে অনুমান ভারতে সিএমএফ সংস্থার এই স্মার্টওয়াচ লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। এই ওয়াচ সম্পর্কে কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়নি। একটি রোটেটিং ডায়াল থাকতে পারে সিএমএফ ওয়াচ প্রো ২ মডেলে। 

সিএমএফ ফোন ১ মডেলে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 
  • এই ফোনে ডুয়াল এয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি সেনসর থাকতে পারে। 
  • ফোনের স্ক্রিনের উপর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • সিএমএফ ফোন ১ মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকতে পারে। এটি একটি অক্টা-কোর প্রসেসর। 
  • ১২৮ জিবি এবং ২৫৬ জিবি- এই দুই স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে সিএমএফ ফোন ১ মডেল। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

সিএমএফ ফোনের বক্স প্রাইস হতে পারে ১৯,৯৯৯ টাকা। তার ফলে অনুমান বাজার দর বা মার্কেত রেট প্রাইস আরও কিছুটা কম হতে পারে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন- মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন কেন কিনবেন? দেখে নিন বিভিন্ন ফিচার এবং অফার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget