এক্সপ্লোর

CMF Watch Pro 2: পুরো চার্জ দিলে এই স্মার্টওয়াচ চালু থাকবে প্রায় ১১ দিন, বদলানো যাবে ডায়ালের চারপাশের অংশ

Smartwatch: একটি ১.৩২ ইঞ্চির অলওয়েজ অন AMOLED ডিসপ্লে রয়েছে। ১০০- র বেশি ওয়াচ ফেসের সুবিধা আগে থেকেই এই স্মার্টওয়াচে যুক্ত করা রয়েছে।

CMF Watch Pro 2: সিএমএফ (CMF) সংস্থা তাদের প্রথম ফোন সিএমএফ ফোন ১ (CMF Phone 1) মডেলের সঙ্গেই ভারতে লঞ্চ করেছে সিএমএফ বাডস প্রো ২ (CMF Buds Pro 2) এবং সিএমএফ ওয়াচ প্রো ২ (CMF Watch Pro 2) - এই দুই ডিভাইস। সিএমএফ সংস্থার এই স্মার্টওয়াচের স্ট্র্যাপ (SMartwatch Strap) এবং bezels - দুটোই পরিবর্তন করা যাবে। অনেক স্মার্টওয়াচেই স্ট্র্যাপ বদলানো যায়। কিন্তু সচরাচর স্মার্টওয়াচের bezels পরিবর্তন সম্ভব নয়। এই bezels হল স্মার্টওয়াচের ডায়ালের চারধারে যে অংশ থাকে, সেটিই। এই bezels অংশ আদতে ঘড়ির ডায়ালের সুরক্ষা বজায় রাখে। সেই bezels অংশ খুলে পরিবর্তন করা যাবে। এছাড়াও একটি ১.৩২ ইঞ্চির অলওয়েজ অন AMOLED ডিসপ্লে রয়েছে। ১০০- র বেশি ওয়াচ ফেসের সুবিধা আগে থেকেই এই স্মার্টওয়াচে যুক্ত করা রয়েছে। ব্লুটুথ কলিং মোডের সাপোর্টও রয়েছে সিএমএফ ওয়াচ প্রো ২ মডেলে। ১২০- র বেশি স্পোর্টস মোড, একাধিক হেলথ ফিচার যুক্ত এই স্মার্টওয়াচের ব্যাটারিতে পুরো চার্জ দিতে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে প্রায় ১১ দিন এই স্মার্টওয়াচ চালু থাকবে। 

ভারতে সিএমএফ ওয়াচ প্রো ২ মডেলের দাম কত, কবে থেকে বিক্রি শুরু এবং কোথা থেকে কেনা যাবে- জেনে নিন

এই স্মার্টওয়াচের Ash Grey এবং Dark Grey- এই দুই রঙের ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৪৯৯৯ টাকা। অন্যদিকে নীল এবং কমলা রঙের ভেগান লেদার ফিনিশ মডেলের দাম ৫৪৯৯ টাকা। এর পাশাপাশি যাঁরা অতিরিক্ত bezels এবং স্ট্র্যাপ কিনতে চান তাদের ৭৪৯ টাকা দিতে হবে। আগামী ১২ জুলাই দুপুর ১২টা থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। 

সিএমএফ ওয়াচ প্রো ২ স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে 

  • এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩২ ইঞ্চির AMOLED অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। 
  • এই স্মার্টওয়াচের সাহায্যে ইউজারদের হার্ট রেট ও ব্লাড অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাক করা সম্ভব। 
  • ১০০- র বেশি ওয়াচ ফেস এবং ১২০- র বেশি স্পোর্টস মোড রয়েছে সিএমএফ ওয়াচ প্রো ২ স্মার্টওয়াচে। সিএমএফ ওয়াচ অ্যাপ যুক্ত রয়েছে এই ডিভাইসে। 
  • ইউজাররা পছন্দমতো পরতে পারবেন নিজেদের ঘড়ি। বদলে নিতে পারবেন স্ট্র্যাপ এবং bezels। 
  • ব্লুটুথ কলিং ফিচার থাকার স্মার্টওয়াচ আপনার ফোনের সঙ্গে যুক্ত থাকলে আপনি ঘড়ির সাহায্যেই কথা বলতে পারবেন ফোনের মতো। 

আরও পড়ুন- ৫০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন, একবার চার্জে ইয়ারবাডস চলবে ৪৩ ঘণ্টা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget