এক্সপ্লোর

Dell XPS 13: ১৩ ইঞ্চির বিভাগে সবথেকে পাতলা ও হালকা ল্যাপটপ ! জানুন, ডেলের এই ডিভাইসের ফিচার ও দাম

Dell XPS 13 9315 Launch:  ডেল ভারতে তাদের নতুন ল্যাপটপ ডেল XPS 13 9315 লঞ্চ করেছে। কোম্পানির দাবি, এটি তার সেগমেন্টের সবচেয়ে পাতলা ও হালকা ল্যাপটপ।

Dell XPS 13 9315 Launch:  ডেল ভারতে তাদের নতুন ল্যাপটপ ডেল XPS 13 9315 লঞ্চ করেছে। কোম্পানির দাবি, এটি তার সেগমেন্টের সবচেয়ে পাতলা ও হালকা ল্যাপটপ। এই ল্যাপটপটি 13.99 এমএম পাতলা ডিজাইন ও 1.7 কেজি ওজনের সঙ্গে বাজারে আনা হয়েছে। Dell XPS 13 9315-এ রয়েছে 12th Gen Intel Evo প্রসেসর ও দীর্ঘ সময়ের ব্যাটারি লাইফ। এ ছাড়াও এই ল্যাপটপটি দ্রুত চার্জিং সাপোর্ট করে। ল্যাপটপে একটি Intel i7 প্রসেসর ও 16 GB পর্যন্ত RAM সহ 512 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।

Dell XPS 13 9315 এর স্পেসিফিকেশন
Dell XPS 13 9315 ল্যাপটপ উইন্ডোজ 11 প্রো এর সঙ্গে পাওয়া যাবে।

Dell XPS 13 9315-এ 13.4-ইঞ্চি ফুল HD+ ইনফিনিটি অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে দিয়েছে কোম্পানি। 
এ ছাড়াও এতে পাবেন (1,920×1,200 পিক্সেল) রেজোলিউশন ও 500 নিটসের উজ্জ্বলতা।

Dell XPS 13 9315 12th Gen Intel Evo 1250U প্রসেসর ও Intel Iris Xe গ্রাফিক্স সমর্থন করে।

ল্যাপটপে 16 GB পর্যন্ত LPDDR5 RAM ও 512 GB পর্যন্ত PCIe NVMe x2 SSD স্টোরেজ রয়েছে।

Dell XPS 13 9315 ল্যাপটপে নিরাপত্তার জন্য একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে।

ডেলের এই ল্যাপটপে ডুয়াল সেন্সর ক্যামেরা সেটআপ, ডুয়াল মাইক্রোফোন ও ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে।

Dell XPS 13 : ডেল এক্সপিএস 13 9315-এর ব্যাটারি 
Dell XPS 13-এ রয়েছে 51WHr ব্যাটারি ও 45W দ্রুত চার্জিং সাপোর্ট। কোম্পানি দাবি করেছে,  এই ল্যাপটপে 80 মিনিটে 80 শতাংশ পর্যন্ত ডিভাইস চার্জ করা যাবে। সংযোগের জন্য Dell XPS 13 9315 ল্যাপটপে Wi-Fi 6, Bluetooth v5.2 এবং USB Type-C পোর্ট রয়েছে।

Dell XPS 13 9315-এর মূল্য কত রাখা হয়েছে ?
Dell XPS 13 9315 i5 প্রসেসর সহ 8 GB RAM + 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,12,480 টাকা ও 16 GB RAM + 512 GB স্টোরেজের দাম 1,32,480 টাকা রেখেছে কোম্পানি। এছাড়াও, i7 প্রসেসর সহ 16 GB RAM + 512 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট পাবেন 1,42,480 টাকায়। 25 অগাস্ট থেকে কোম্পানির এক্সক্লুসিভ স্টোর থেকে ল্যাপটপটি কেনা যাবে। ল্যাপটপটি সিঙ্গল স্কাই ব্লু কালারে লঞ্চ করা হয়েছে।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget