এক্সপ্লোর

Twitter Rules: ফের চমক ইলন মাস্কের, প্রকাশ্যে ইউজারদের নিরাপত্তা-গোপনীয়তা-সত্যতা নিয়ে একগুচ্ছ নতুন নিয়ম

Twitter: নতুন নিয়মে বলা হয়েছে ট্যুইটারের লক্ষ্য হল সাধারণ মানুষের জন্য কাজ করা। বাক-স্বাধীনতা রয়েছে এমন একটি মাধ্যম হিসেবে ট্যুইটারকে গড়ে তোলা।

Twitter New Rules: কিছুদিন আগেই ট্যুইটারের নতুন মালিক হয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Mask)। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের (Microblogging Platform) দায়িত্ব নেওয়ার পরেই একধাক্কায় কর্মী ছাঁটাই করেছেন তিনি। এবার ট্যুইটারের নয়া নিয়মকানুন (Twitter New Rules) পেশ করেছেন ইলন মাস্ক। ট্যুইট করে তিনি এও জানিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গে এইসব নিয়মের বিবর্তন হবে। অতীতে বিভিন্ন কারণে সমালোচনার শিকার হয়েছে ট্যুইটার। মূলত আপত্তিকর আচরণ এবং হিংসা ছড়াবে এমন বিষয় যেভাবে এই মাধ্যমে পরিচালনা করা হয়েছে সেই ব্যাপারেই সমালোচনার সম্মুখীন হয়েছেন ট্যুইটার কর্তৃপক্ষ। এবার তাই বদল করা হচ্ছে নিয়মকানুন।

নতুন নিয়মে বলা হয়েছে ট্যুইটারের লক্ষ্য হল সাধারণ মানুষের জন্য কাজ করা। বাক-স্বাধীনতা রয়েছে এমন একটি মাধ্যম হিসেবে ট্যুইটারকে গড়ে তোলা। সাধারণত হিংসা, হয়রানি এবং এই জাতীয় আচরণ মানুষকে নিজেকে প্রকাশ করার ব্যাপারে বাধা দেয়, নিরুৎসাহী করে তোলে। আর এর ফলে বিশ্বজুড়ে মানুষের স্বাভাবিক কথোপকথন, আলোচনা ব্যাহত হয়। ট্যুইটারে এখন থেকে এসব বরদাস্ত করা হবে না। বরং আমআদমি যেন নির্ভয়ে ও নিরাপদে আলোচনা করতে পারেন সেই চেষ্টায় ব্রতী হয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ।

তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ট্যুইটারের নতুন নিয়ম কানুনে। সেগুলি হল ইউজারের গোপনীয়তা, নিরাপত্তা এবং সত্যতা। এবার দেখে নেওয়া যাক ট্যুইটারের নতুন নিয়মে ইলন মাস্ক ঠিক কী কী জানিয়েছেন।

 

ইউজারদের নিরাপত্তা সংক্রান্ত ট্যুইটারের নয়া নিয়ম

১। কোনও ইউজার অন্য একজন ইউজার বা একটি গোষ্ঠীকে কোনও প্রকার হিংসাত্মক হুমকি দিতে পারবেন না। হিংসা ছড়াবে এমন কোনও বিষয়কে ট্যুইটার বরদাস্ত করবে না বা মান্যতা দেবে না।

২। উগ্রবাদ এবং চরমপন্থা বা সহিংসতা কোনও ভাবেই ট্যুইটারে প্রচার পাবে না।

৩। শিশুদের যৌন শোষণ হতে পারে এরকম কোনও বিষয়কে ট্যুইটার কর্তৃপক্ষ কোনওভাবেই সহ্য করবে না। এক্ষেত্রে একদম Zero Tolerance ভাবেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

৪। কোনও ট্যুইটারিয়ানকে হয়রানির শিকার হতে হচ্ছে বা তিনি মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন- এরকম পরিস্থিতি ট্যুইটারে তৈরি হতে দেওয়া যাবে। নতুন নিয়মে এমনই কড়া বার্তা দেওয়া হয়েছে।

৫। হিংসা ছড়াতে পারে এমন কোনও কিছু ট্যুইটারে প্রচার করা যাবে না। যেকোনও ধরনের হিংসাত্মক আচরণের তীব্র ভাবে বিরোধিতা করবে ট্যুইটার কর্তৃপক্ষ। কোনও ইউজার অন্য ইউজারকে তাঁর জাত, বর্ণ, লিঙ্গ, ধর্মীয় মনোভাব, যৌন অভিযোজন, শারীরিক অক্ষমতা--- এই জাতীয় জিনিস নিয়ে আক্রমণ করতে পারবেন না।

৬। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বা নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত কোনও অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেলে ট্যুইটার নিজেই তা বন্ধ করে দেবে।

৭। আত্মহত্যার বিষয়েও উৎসাহ দেবে না ট্যুইটার। কোনও ঘটনা যা কাউকে আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে সেটাও বরদাস্ত করা হবে না।

৮। মিডিয়া সংক্রান্ত এমন কোনও বিষয় যেমন- কোনও অডিও বা ভিডিও যা মুহূর্তের মধ্যে হিংসা ছড়াতে পারে সেইরকম ট্যুইট অবিলম্বে ডিলিট করে দেওয়া হবে।

৯। বেআইনি কোনও কার্যকলাপই বরদাস্ত করবে না ট্যুইটার কর্তৃপক্ষ।

ইউজারের সত্যতা সংক্রান্ত ট্যুইটারের নতুন নিয়ম

নিজের সম্পর্কে ভুয়ো তথ্য দিতে পারবেন না কোনও ইউজার। ট্যুইটার ব্যবহার করে কোনওরকম বেআইনি কাজ করা যাবে না। ভুয়ো তথ্য দিয়ে কোনও কাজে বাধা দেওয়া যাবে না। অন্য কারও কনটেন্ট নিজের বলে দাবি করলে কপিরাইট এবং ট্রেডমার্কের সমস্যায় ফেঁসে যাবেন ইউজাররা।

ইউজারের গোপনীয়তা সংক্রান্ত ট্যুইটারের নতুন নিয়ম

কোনও ইউজার নিজে এবং অন্য ইউজারের ব্যক্তিগত তথ্য যেমন বাড়ির ঠিকানা বা ফোন নম্বরের মতো সেনসিটিভ তথ্য ট্যুইটে প্রকাশ করতে পারবেন না। কাউকে এইসব তথ্য ফাঁস করে দেওয়ার হুমকিও দিতে পারবেন আন ইউজাররা। নগ্নতা সংক্রান্ত সামান্যতম বিষয়কেও ট্যুইটারে বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন- ভারতে কবে চালু হবে ট্যুইটারের ব্লু-টিক সাবস্ক্রিপশন ফিচার? খরচ কত হতে পারে

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget