এক্সপ্লোর

Facebook Friend Request: ফেসবুক প্রোফাইলে ঢুকলেই চলে যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট! গুরুতর সমস্যা নিয়ে কী বলছে মেটা কর্তৃপক্ষ?

Facebook: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে ইউজারদের এ হেন অসুবিধা তৈরি হওয়ার জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে মেটা কর্তৃপক্ষ।

Facebook Friend Request: ফেসবুকে (Facebook) প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার প্রোফাইল মাঝে মাঝে একটু উঁকিঝুঁকি (Facebook Stalking) মেরে দেখে থাকেন অনেকেই। কিংবা এমন কারও প্রোফাইল এভাবে দেখা হয়, যাঁর সঙ্গে হয়তো আপনার তুমুল ঝগড়া হয়েছে। একেবারে মুখ দেখাদেখি বন্ধ। এদিকে তাঁর জীবনে কী ঘটছে তা জানতে আপনি বেশ আগ্রহী। সেক্ষেত্রে প্রোফাইল স্টক করে থাকেন অনেকেই। কিন্তু সম্প্রতি ফেসবুকে দেখা দিয়েছিল এক সাংঘাতিক গন্ডগোল। আপনি কারও প্রোফাইল খুলে দেখলেই সেখানে চলে যাচ্ছিল ফ্রেন্ড রিকোয়েস্ট, একদম আপনাআপনি। ইউজাররা ফেসবুকের এই সমস্যার ব্যাপারে কিছুই জানতে পারেননি প্রথমে। পরে একাধিক ইউজার এই প্রসঙ্গে ফেসবুকে অভিযোগ জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। ট্যুইটারেও ক্ষোভ উগরে দিয়েছিলেন ফেসবুক ইউজাররা। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে ইউজারদের এ হেন অসুবিধা তৈরি হওয়ার জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে মেটা কর্তৃপক্ষ। সেই সঙ্গে তারা জানিয়েছে, একটি bug এই সমস্যার সৃষ্টি করেছিল। সেটি খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ফেসবুকে প্রতারণা

এবার ফেসবুকে চলে এসেছে 'ফেক ভেরিফায়েড অ্যাকাউন্ট'। ব্লু-টিক দেওয়া এইধরনের অ্যাকাউন্ট থেকে আসতে পারে বার্তা। একবার স্ক্যামার বা প্রতারকদের ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট। আপনিও যদি ফেসবুকে অজানা ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বার্তা পান, তাহলে আপনাকে অবিলম্বে সতর্ক হতে হবে। কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন। আসলে জাল ভেরিফায়েড প্রোফাইল সম্পর্কিত একটি কেলেঙ্কারি সম্প্রতি সামনে এসেছে। এখন এই ধরনের বেশকিছু মামলা সামনে আসছে। এখন আমরা যখন ফেক ভেরিফায়েড প্রোফাইলের নাম শুনি, তখন সবার আগে যে প্রশ্নটি আসে তা হল ফেইক অ্যাকাউন্টে ভেরিফাইড বা ব্লুটিক কেন? 

ফেসবুক কেন ভুয়ো প্রোফাইল ভেরিফায়েড বলছে ?

দেখুন টুইটার প্যাড ব্লু টিক অফার করছে, তবে ফেসবুক ও ইনস্টাগ্রাম এখনও ব্লু টিক দেওয়ার জন্য পুরনো নিয়মই চালাচ্ছে। এর অর্থ হল, যেকেউ যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে তার প্রোফাইল যাচাই করতে চায়, তবে তাকে তার আইডি কার্ডের সঙ্গে একাধিক লিঙ্ক শেয়ার করতে হবে। মেটা এখন প্যাড ব্লু টিক পরীক্ষা করছে। এটি বর্তমানে নির্বাচিত ব্যবহারকারীদের জন্য পাওয়া যায়। এখন এটা সম্ভব যে স্ক্যামাররা একটি ভেরিফায়েড প্রোফাইল হ্যাক করেছে। যেখানে প্রোফাইল ছবি ও ব্যবহারকারীর নাম পরিবর্তন করে করা হচ্ছে এই কাজ।

আরও পড়ুন- উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিনের ডায়েটে থাকুক এই পাঁচটি ড্রাই-ফ্রুটস এবং নাটস

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget