এক্সপ্লোর

ইন্টারনেটের ওপর চিনা নিয়ন্ত্রণ নিয়ে চিন্তিত জুকেরবার্গ ,সক্রিয় হতে বললেন ইইউকে

"চিনা মডেল বিভিন্ন দেশে যেভাবে ছড়িয়ে পড়ছে, তা সত্যিই আশঙ্কার.."

ওয়াশিংটন: চিন যেভাবে ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে, তা নিয়ে চিন্তিত মার্ক জুকেরবার্গ। ফেসবুক প্রতিষ্ঠাতার মতে, প্রযুক্তি নিয়ামকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিশ্বব্যাপী মাপকাঠি তৈরি করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আরও সদর্থক ভূমিকা পালন করতে হবে। না হলে, ধীরে ধীরে বহু দেশ চিনা মডেলকে অনুসরণ করতে বাধ্য হবে।

ইইউ কমিশনার থিয়েরি ব্রেটনের সঙ্গে এক ভিডিও আলোচনায় জুকেরবার্গ বলেন, আমার মনে হয় এখন অনেক দেশ চিনকে দেখে বলছে, ওই মডেলটা হয়ত কাজ করলেও করতে পারে। হতে পারে, তা আমাদের সরকারকে বেশি নিয়ন্ত্রণ দেবে। ফেসবুক প্রতিষ্ঠাতা যোগ করেন, বেজিং মডেলের সমস্যা হল, যতক্ষণ সমাজের চাকা গড়িয়ে চলছে, ততক্ষণ মানবাধিকারকে গুরুত্ব না দিলেও চলে সেখানে।

এখানেই আশঙ্কা থাকছে বলে মনে করছেন জুকেরবার্গ। তিনি বলেন, এটা ভীষণই বিপজ্জনক। চিনা মডেল বিভিন্ন দেশে যেভাবে ছড়িয়ে পড়ছে, তা সত্যিই আশঙ্কার। তিনি মনে করেন, এই প্রবণতাকে রুখতে হলে, সবচেয়ে ভাল অ্যান্টিডোট হল পশ্চিমী গণতান্ত্রিক দেশগুলি থেকে এমন একটা স্বচ্ছ নিয়ামক কাঠামো তৈরি করা, যা বিশ্বের কাছে একটা মাকপাঠি হবে। জুকেরবার্গের মতে, ইউরোপ যখন কোনও নীতি তৈরি করে, তা গোটা বিশ্বের কাছে মাপকাঠি হয়ে দাঁড়ায়।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি নীতি সংক্রান্ত বিভাগের শীর্ষ কর্তা ব্রেটনের মতে, ফেসবুকের মতো বড় সংস্থাগুলির উচিত নির্দিষ্ট কিছু নীতি ও মূল্যবোধ বজায় রাখা। বলেন, যদি আপনি সঠিক নিয়ন্ত্রণ চান, তাহলে কিছু নির্দিষ্ট মূল্যবোধ থাকতে হবে। ইউরোপে সেই মূল্যবোধ আছে। তিনি ইঙ্গিত দেন, ফেসবুক মাঝেমধ্যেই এই মাকপাঠির মাণদণ্ডে পিছিয়ে পড়ে। তা সে অবৈধ বা ভুয়ো পোস্ট নিয়ন্ত্রণ করাই হোক বা সঠিক কর প্রদান করা।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget