এক্সপ্লোর

FatBoyPanel Malware: ২.৫ কোটি ডিভাইস ঝুঁকিতে, ভারতীয়দের নিশানা করছে এই বিপজ্জনক ম্যালওয়্যার; আপনি সতর্ক তো ?

Malware: জালিয়াতরা হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে ভুয়ো অ্যাপের লিঙ্ক পাঠিয়ে তা ডাউনলোড (FatBoyPanel Malware) করিয়ে সমস্ত তথ্য চুরি করে টাকা লুট করে নেন।

Cyber Fraud: সাইবার জালিয়াতির ঘটনা দিনে দিনে বেড়েই চলেছে দেশে আর এই জালিয়াতির কবলে পড়ে লক্ষ লক্ষ টাকা খোয়ান সাধারণ মানুষ। জালিয়াতরা প্রতিদিনই কিছু নতুন নতুন উপায়ে মানুষকে লুট করেন। সংবাদসূত্রে পাওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, মহারাষ্ট্রের ধারাশিব জেলার ৪৪ বছর বয়সী এক ডেয়ারি ট্রেডারের কাছে হোয়াটসঅ্যাপে (FatBoyPanel Malware) হঠাৎ করেই ফোন আসে। ওপার থেকে যারা ফোন করেছিলেন তারা নিজেদের ব্যাঙ্ক আধিকারিক বলে পরিচয় দেন। সেই ব্যক্তিকে বলা হয় যদি এখনই তাঁর অ্যাকাউন্ট আপডেট না করা হয়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। এরপরেই হোয়াটসঅ্যাপে একটি অ্যাপ ডাউনলোডের লিঙ্ক পাঠান তারা, এই অ্যাপ ডাউনলোড করতেই বিপত্তি ঘটে। সঙ্গে সঙ্গে ২৬টি আলাদা আলাদা ট্রানসাকশনে সমস্ত টাকা তুলে নেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট থেকে। সর্বস্বান্ত হয়ে যান সেই ব্যক্তি।

ম্যালওয়্যারের কারণেই ঘটেছে এই সমস্যা

এখন এই ধরনের ঘটনা খুবই পরিচিত হয়ে গিয়েছে। জালিয়াতরা হোয়াটসঅ্যাপ বা এসএমএসের মাধ্যমে ভুয়ো অ্যাপের লিঙ্ক পাঠিয়ে তা ডাউনলোড (FatBoyPanel Malware) করিয়ে সমস্ত তথ্য চুরি করে টাকা লুট করে নেন। এখন বাজারে একটি নতুন মোবাইল অ্যাপ নিয়ে চর্চা চলছে যা আসলে ম্যালওয়্যার। এর নাম জানা গিয়েছে ফ্যাটবয়প্যানেল। এই ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার আসলে যে কোনও সিস্টেমে ঢুকে তাঁকে বিপর্যস্ত করে দেয় এবং সমস্ত তথ্য চুরি করে নেয়। নানা রকম ভাইরাস হয়, যেমন ট্রোজান, ওয়ার্ম, স্পাইওয়্যার, র‍্যানসামওয়্যার ইত্যাদি।

কী এই ফ্যাটবয়প্যানেল

একটি মোবাইল সিকিউরিটি সংস্থা জিম্পেরিয়াম সম্প্রতি তাদের ব্লগে এই ম্যালওয়্যারের ব্যাপারে বিশদে জানিয়েছে। সেখানে এই সংস্থা জানিয়েছে যে এই ফ্যাটবয়প্যানেল একটি নতুন ব্যাঙ্কিং ট্রোজান যা মূলত ভারতীয় ব্যবহারকারীদের নিশানা করেছে। এই সংস্থার চিফ সায়েন্টিস্ট নিকো চিয়ারাভিগলিও জানিয়েছেন যে এই ম্যালওয়্যার ৯০০টিরও বেশি অ্যাপে পাওয়া গিয়েছে।

কীভাবে কাজ করে এই ম্যালওয়্যার

এই হামলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। হোয়াটসঅ্যাপে জালিয়াতরা নিজেদের ব্যাঙ্ক আধিকারিক বা কোনও সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে একটি অ্যাপ ডাউনলোডের লিঙ্ক পাঠান। যখনই ব্যবহারকারী সেই অ্যাপ নিজেদের ফোনে ইনস্টল করেন, তখনই তার মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এই ম্যালওয়্যার। এই অ্যাপ তখন ওটিপি চুরি করে নেয়, ভুয়ো লেনদেনের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। সাইবার বিশেষজ্ঞদের মতে এই ফ্যাটবয়প্যানেল আসলে একটি মোবাইল-ফার্স্ট ম্যালওয়্যার অর্থাৎ এটি রিয়েল টাইম সেশনেও হাইজ্যাক করতে পারে আপনার ফোন। ভারতীয় ব্যাঙ্কিং অ্যাপগুলিকে টার্গেট করেই এটি বানানো হয়েছে।

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget