এক্সপ্লোর

Camera Phones: ফোন কেনার সময় ক্যামেরাতেই নজর প্রথমে? ভারতে ২৫ হাজারের কমে কোন কোন ক্যামেরা ফোন কিনতে পারবেন?

Smartphones: ভারতে ২৫ হাজার টাকার মধ্যে কোন কোন ফোন কিনতে পারবেন যেখানে থাকবে দুর্দান্ত ক্যামেরা ফিচার, রইল তারই তালিকা।

Camera Phones: স্মার্টফোন কেনার সময় অনেকেই ক্যামেরা স্পেসিফিকেশনকে (Camera Features) সবচেয়ে বেশি মান্যতা দিয়ে থাকেন। কোন ফোনের ক্যামেরা কত ভাল, বা বলা যায় কোন ফোনে কত বেশি মেগাপিক্সেলের (Megapixel) সেনসর রয়েছে, সেই ফোনই কেনার জন্য বেছে নেওয়া হয়। শুধু রেয়ার ক্যামেরা সেনসরের মেগাপিক্সেল নয়, নজরে থাকে অন্যান্য বিভিন্ন ধরনের ক্যামেরা ফিচার এবং ফ্রন্ট ক্যামেরা সেনসরের দিকেও। কম আলোয় ভাল ছবি উঠবে, রাতে ঝকঝকে ছবি তোলা যাবে, ভাল ইমেজ এডিটিং টুল রয়েছে এমন ফোন অনেকেরই প্রথম পছন্দ। ক্রেতাদের আগ্রহ অনুসারে তাই বিভিন্ন সংস্থাও এখন ফোনের ক্যামেরা স্পেসিফিকেশনের দিকে বিশেষ নজর দিয়েছে। ভারতে ২০০ মেগাপিক্সেলের রেয়ার প্রাইমারি ক্যামেরা সেনসর যুক্ত ফোনও লঞ্চ হয়েছে। এবার দেখে নেওয়া যাক ভারতে ২৫ হাজার টাকার মধ্যে ভাল ক্যামেরা ফিচার যুক্ত কী কী ফোন রয়েছে।

রিয়েলমি ১০ প্রো প্লাস- ভারতে দাম শুরু ২৪,৯৯৯ টাকা থেকে। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর ও ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

ইনফিনিক্স জিরো ৩০ ৫জি- এর দাম শুরু ২৩,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর ও ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি- এর দাম শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি, ২ মেগাপিক্সেলের আর একটি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

Camon ২০ প্রিমিয়ার ৫জি- টেকনো সংস্থার এই ফোনের দাম ভারতে শুরু হচ্ছে ২৪,৯৯৯ টাকা থেকে। এখানে ৫০, ১০৮ এবং ২ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি- ভারতে এই ফোনের দাম ২৪,৯৯০ টাকা থেকে শুরু। এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি, ৫ মেগাপিক্সেলের আরও একটি সেনসর রয়েছে। আর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৩৪ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget