এক্সপ্লোর

iPhone 14: আইফোন ১৪ লঞ্চে আরও দেরি ? জেনে নিন কারণ

iPhone 14 Launch Date: টেক সাইটগুলোর রিপোর্ট বলছিল, সেপ্টেম্বরে আসতে চলেছে আইফোন ১৪। অধীর আগ্রহে সেই দিকে তাকিয়ে ছিল বিশ্ববাসী।

iPhone 14 Launch Date: টেক সাইটগুলোর রিপোর্ট বলছিল, সেপ্টেম্বরে আসতে চলেছে আইফোন ১৪। অধীর আগ্রহে সেই দিকে তাকিয়ে ছিল বিশ্ববাসী। তবে নতুন রিপোর্ট বলছে, চলতি বছরে অ্যাপলের এই ফোনের জন্য আরও অপেক্ষা করতে হবে আইফোন অনুরাগীদের। যা তাদের জন্য মোটেও ভালো খবর নয়।

iPhone 14: দেরি হবে কেন ?
রিপোর্টে বলা হয়েছে, আইফোন ১৪ লঞ্চে দেরির পিছনে সবচেয়ে বড় কারণ চিন ও তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চিন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বেড়েছে। প্রশ্ন জাগে, এই সবের সঙ্গে আইফোনের কী সম্পর্ক ?

iPhone 14 Launch Date: তাইওয়ানে রয়েছে চিপের হাব 
নতুন রিপোর্ট বলছে, অ্যাপল কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের অন্যতম প্রধান গ্রাহক। এই কোম্পানি চিনে আইফোনে ইনস্টল করা চিপ সরবরাহ করে। এখানে আইফোন সম্পূর্ণরূপে একত্রিত ও প্রস্তুত হয়। এই পরিস্থিতিতে চিন ও তাইওয়ানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, আইফোনে ব্যবহৃত হার্ডওয়্যার যন্ত্রাংশও তাইওয়ানে ফেরত পাঠাতে পারে চিন। এটি আইফোন ১৪ এর উত্পাদন হ্রাস করবে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে পিছিয়ে যেতে পারে আইফোন ১৪-এর লঞ্চ। 

iPhone 14 কবে লঞ্চ করা হয় ?

প্রতিবারের মতো এবারও অনুমান করা হয়েছিল, Apple iPhone 14 সিরিজ সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হবে। আগের মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, কোম্পানি ১৩ সেপ্টেম্বর নতুন iPhone 14 সিরিজ লঞ্চ করার পরিকল্পনা করছে। যদিও এখন সেই পরিকল্পনা পিছিয়ে যেতে পারে।

iPhone 14 Launch Date: ভারতেও উৎপাদিত হবে আইফোন ১৪

বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, অ্যাপল চিনের বাইরেও আইফোন তৈরির বিকল্প জায়গা খুঁজছে। অ্যাপল ভারতে iPhone 14 তৈরি করতে Foxconn কোম্পানির সাথে গাঁটছড়া বেঁধেছে। কোম্পানি কেবল ভারতে ৬.১-ইঞ্চি স্ক্রিন সহ iPhone 14 তৈরি করবে। এই প্রথম অ্যাপল চিনের পাশাপাশি ভারতে সাম্প্রতিক প্রযুক্তির আইফোন তৈরি করবে।

আরও পড়ুন : 5G Service In India: চলতি মাসেই 5G পরিষেবা, দেশের কত শতাংশ আপগ্রেড করতে চান জানেন ?

সেরা শিরোনাম

Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget