এক্সপ্লোর

Google Gemini: গুগল বার্ড আর নেই, এবার জেমিনি আল্ট্রা মডেলই টেক্কা দেবে চ্যাটজিপিটিকে

Google AI Model: গুগল বার্ড এবার অতীত, গুগল সংস্থা নিয়ে এল গুগল জেমিনি চ্যাটবট। এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি ব্যবহার করা যাবে মোবাইল অ্যাপেও। রয়েছে প্রিমিয়াম প্ল্যানও। কত সাবস্ক্রিপশন ? কীভাবে ব্যবহার ?

Google AI: বৃহস্পতিবার গুগলের পক্ষ থেকে একটি বিনামূল্যের AI অ্যাপ নিয়ে এল। গত বছর চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল নিয়ে এসেছিল গুগল বার্ড নামের একটি AI টুল। তবে এবার সেই গুগল বার্ড আর থাকল না। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা এবার কাজ করবে গুগল জেমিনিতে (Google Gemini)। বলা ভাল, সেই আগের গুগল বার্ডেরই নাম পরিবর্তন করল গুগল। গুগল বার্ড থেকে এখন গুগল জেমিনি। গুগল সিদ্ধান্ত নিয়েছে বার্ড এবং জেমিনি এবার থেকে একত্রিত হয়েই কাজ করবে।

গুগল জেমিনির আলট্রা প্রো মডেল

গুগলের তরফ থেকে জানা গিয়েছে যে মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড সফটওয়্যারের জন্য এই গুগল জেমিনি কাজ করবে। কয়েক সপ্তাহের মধ্যেই গুগল তাঁর এই জেমিনির সমস্ত ফিচার্স নিয়ে আসবে আইফোনের সার্চ অ্যাপে। একইসঙ্গে গুগল বাজারে আনছে গুগল জেমিনি আলট্রা ১.০ (Google Gemini ULTRA 1.0), আর এটাই গুগলের সবথেকে বড় এবং ক্ষমতাশালী ল্যাঙ্গোয়েজ মডেল হতে চলেছে।

সাবস্ক্রিপশন কত ?

শুক্রবার থেকে সারা বিশ্বের মোট ১৫০টি দেশে ইংরেজি ভাষায় উপলব্ধ হবে গুগল জেমিনি। জেমিনির বিনামূল্যের ভার্সনের সঙ্গে সঙ্গে একটি প্রিমিয়াম ভার্সনও আসছে বাজারে। গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান নিলে এই ভার্সনটিও (Google Gemini) ব্যবহার করতে পারবেন আপনি। ১৯.৯৯ ডলার প্রতি মাসে এর সাবস্ক্রিপশন প্রাইস যেখানে ২ মাসের ফ্রি ট্রায়াল পিরিয়ড থাকে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২০০০ টাকা।

ফ্রি ক্লাউড স্টোরেজ

এই চ্যাটবট সারা বিশ্বের মোট ৪০টি ভাষায় উপলব্ধ হবে আর যারা গুগল জেমিনির এই প্রিমিয়াম ভার্সন নেবেন, তাঁদের জন্য গুগল ওয়ানের ২ টিবি ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারবেন। গুগলের জেমিনি এআই লঞ্চ হয়েছে মোট তিনটি সাইজে- ন্যানো, প্রো এবং আলট্রা। তিন ধরনের আলাদা আলাদা কাজ করবে এগুলি।

গুগলের জেমিনি এআই মডেল আদপে কী ?

গুগলের পক্ষ থেকে জানা গিয়েছে, তাদের জেমিনি এআই মডেলের ন্যানো ভার্সন ব্যবহার করা হবে যেকোনও ডিভাইসে দ্রুত গতির কাজ করার জন্য। প্রো ভার্সান হল একাধিক কাজ করার টায়ার। আর আলট্রা হল সবচেয়ে শক্তিশালী। জেমিনি এআই মডেলের এই থ্রি-টায়ার বা ত্রিস্তরীয় কার্যকলাপের মাধ্যমে গুগল নিশ্চিত করতে চাইছে যে তাদের লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেন সাধারণ মানুষের সব ধরনের কাজে ব্যবহার করা সম্ভব হয়।

কোন স্মার্টফোনে পাওয়া যাবে গুগল জেমিনি ?

আপাতত জানা গিয়েছে গুগল পিক্সেলের স্মার্টফোনে ইনবিল্ট হিসেবে গুগল জেমিনি চ্যাটবট ব্যবহার করা যাবে। তবে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে এই গুগল জেমিনি লঞ্চ হবে ইংরেজি ভাষায়, তারপর ধীরে ধীরে দেশে, অন্যান্য ভাষায় লঞ্চ হবে।  

আরও পড়ুন: Sim Cards Rule: নিজের নামে একসঙ্গে কতগুলি সিম কার্ড রাখা যায়, নিয়ম জানেন ?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget