এক্সপ্লোর

Google Pixel Phones: ভারতে তৈরি হবে গুগলের পিক্সেল ফোন, শুরুতেই নজর পিক্সেল ৮ মডেলে

Google Pixel 8: গুগল কর্তৃপক্ষ জানিয়েছে ভারতে প্রথমে তারা পিক্সেল ৮ ফোন নির্মাণ করবে।

Google Pixel Phones: অ্যাপেল (Apple iPhone) সংস্থার মতো এবার ভারতে তৈরি হবে গুগল পিক্সেল (Google Pixel) ফোন। সম্প্রতি গুগল সংস্থার তরফে একথা ঘোষণা করা হয়েছে। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল কর্তৃপক্ষ জানিয়েছে খুব তাড়াতাড়ি ভারতে পিক্সেল ফোন তৈরি শুরু হবে। আর প্রথমেই তারা পিক্সেল ৮ (Google Pixel 8) দিয়ে কাজ শুরু করতে চাইছে। প্রথম ধাপে যে ফোন তৈরি হবে তা ২০২৪ সালে উপলব্ধ হবে বলে অনুমান। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই ভারতে গুগল পিক্সেল ৮ সিরিজ লঞ্চ হয়েছিল। এই সিরিজের মধ্যে রয়েছে গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো- এই দুই ফোন। এই প্রো মডেলে রয়েছে গুগলের নিজস্ব টেনসর ৩ চিপসেট। এছাড়াও রয়েছে টাইটান এম২ সিকিউরিটি চিপ। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। এছাড়াও ব্যাটারিতে একবার পুরো চার্জ দিলে এবং এক্সট্রিম ব্যাটারি সেভার মোড চালু থাকলে প্রায় ৭২ ঘণ্টা পর্যন্ত ফোন চালু থাকবে বলে দাবি করেছে গুগল কর্তৃপক্ষ। 

প্রথম গুগল পিক্সেল ফোন লঞ্চ হয়েছিল আজ থেকে ৭ বছর আগে। অবশেষে গুগল ফর ইন্ডিয়া ২০২৩ ইভেন্টে সংস্থা জানিয়েছে যে ভারতে তারা পিক্সেল ফোন নির্মাণ করতে চলেছে। গুগল পিক্সেল ফোনের ম্যানুফ্যাকচার শুরু হবে পিক্সেল ৮ মডেল দিয়েই। দেশি এবং বিদেশি- দু'ধরনের ম্যানুফ্যাকচারারদের সঙ্গে নিয়েই কাজ করবে গুগল সংস্থা, একথাও ঘোষণা করা হয়েছে। তবে এই বছর পিক্সেল ফোনের উৎপাদন শুরু হবে বলে কোনও আভাস নেই। বরং বভন্ন সূত্র মারফত শোনা গিয়েছে, গুগল পিক্সেল ফোন ভারতে নির্মাণ শুরু হবে আগামী বছর থেকে অর্থাৎ ২০২৪ সাল থেকে। শুধু ফোন নির্মাণের কথাই নয় আরও নতুন ঘোষণা করেছে গুগল কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন প্রান্তে আরও বেশি সংখ্যক সার্ভিস নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। বর্তমানে দেশের ২৭টি শহরে ২৮টি সার্ভিস সেন্টার রয়েছে গুগলের। F1 Info Solutions এই সমস্ত সার্ভিস সেন্টার পরিচালনা করে। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী স্যামসাং, অ্যাপেল- এঁদের পাল্লা দিতেই ভারতে পিক্সেল ফোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ। 

গত ১২ অক্টোবর ভারতে গুগল পিক্সলে ৮ এবং পিক্সেল ৮ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে। এই মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছিল এই দুই ফোন। গুগল পিক্সেল ৮ ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৫,৯৯৯ টাকা। Hazel, Obsidian, Rose- এই তিন রঙে লঞ্চ হয়েছে পিক্সেল ৮ ফোন। অন্যদিকে, গুগল পিস্কেল ৮ প্রো ফোনের ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১,০৬,৯৯৯ টাকা। এই ফোন লঞ্চ হয়েছে Bay, Obsidian, Porcelain- এই তিনটি রঙে। ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো- এই দুই ফোন। 

আরও পড়ুন- ওয়ানপ্লাস ওপেন- ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হল ভারতে, দাম ১ লাখেরও বেশি !

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget