এক্সপ্লোর

OnePlus Open: ওয়ানপ্লাস ওপেন- ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হল ভারতে, দাম ১ লাখেরও বেশি !

OnePlus Foldable Phone: ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনে দুটো সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। আর রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

OnePlus Open: ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন (OnePlus's First Foldable Phone) 'ওয়ানপ্লাস ওপেন' (OnePlus Open) লঞ্চ হল ভারতে। একইদিনে গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হয়েছে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট রয়েছে এই ফোনে। এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৭.৮২ ইঞ্চির AMOLED ইনার ডিসপ্লে এবং ৬.৩১ ইঞ্চির আউটার স্ক্রিন। দুটো প্যানেলেরই রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে রয়েছে তিনটি Hasselblad ব্র্যান্ডের রেয়ার ক্যামেরা সেনসর। এর মধ্যে একটি সোনি সংস্থার নেক্সট জেনারেশন LYTIA-T808 "Pixel Stacked" CMOS সেনসর। ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনে দুটো সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। আর রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

ওয়ানপ্লাস ওপেন ফোনের দাম

এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৩৯,৯৯৯ টাকা। Emerald Dusk এবং Voyager Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোন। ওয়ানপ্লাসের ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন থেকেও এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে বিভিন্ন রিটেল স্টোরে। প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর ফোনের বিক্রি শুরু হবে ২৭ অক্টোবর থেকে। 

ওয়ানপ্লাস ওপেন ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স বেসড OxygenOS 13.2- এর সাহায্যে পরিচালিত হবে ফোন।
  • ওয়ানপ্লাস ওপেন ফোনে ৭.৮২ ইঞ্চির ২কে রেজোলিউশন যুক্ত Flexi-fluid LTPO 3.0 AMOLED ইনার ডিসপ্লে রয়েছে। এর উপরে রয়েছে Ultra Thin Glass প্রোটেকটিভ ম্যাটেরিয়াল লেয়ার। 
  • এছাড়াও এই ফোনে ৬.৩১ ইঞ্চির আউটার ডিসপ্লে রয়েছে। সেখানে রয়েছে ২কে রেজোলিউশন। এই ডিসপ্লে একটি LTPO 3.0 Super Fluid AMOLED স্ক্রিন। এখানে আবার রয়েছে সেরামিক গার্ড প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল। 
  • ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোনের দুটো স্ক্রিনই TÜV Rheinland Intelligent Eye Care সার্টিফায়েড। 
  • ওয়ানপ্লাস ওপেন ফোল্ডেবল ফোনে রয়েছে Hasselblad ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এই প্রাইমারি ক্যামেরার সঙ্গে যুক্ত রয়েছে Sony LYT-T808 “Pixel Stacked” CMOS সেনসর। এছাড়াও এখানে ৮৫ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। 
  • এই ফোল্ডেবল ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে যেখানে যুক্ত রয়েছে OmniVision OV64B সেনসর এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। ৩৩.৪ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে এই ক্যামেরা সেনসরে। ৩কেস অপটিকাল জুম, ৬এক্স ইন-সেনসর জুম, প্রায় ১২০এক্স ডিজিটাল জুম সাপোর্টও রয়েছে এই ক্যামেরা সেনসরে। 
  • উল্লিখিত দুটো ক্যামেরা সেনসর ছাড়াও রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এখানে Sony IMX581 সেনসর এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচার রয়েছে। ১১৪ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে এই ক্যামেরা সেনসরের সাহায্যে। 
  • ওয়ানপ্লাস ওপেন ফোনের ইনার ডিসপ্লেতে ২০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে যেখানে ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং ৯১ ডিগ্রির ফিল্ড অফ ভিউ রয়েছে। এটি একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। অন্যদিকে আউটার ডিসপ্লেতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেখানেও ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং ৮৮.৫ ডিগ্রির ফিল্ড অফ ভিউ রয়েছে। 

আরও পড়ুন- একই ফোনে একটিই অ্যাপের মধ্যে ব্যবহার করা যাবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget