এক্সপ্লোর

Google Chrome users alert: আপডেট না করলেই চরম বিপদ, সতর্ক করল গুগল ক্রোম

সম্প্রতি ক্রোম ব্রাউজারে সুরক্ষার ফাঁক নজরে আসে গুগলের। দ্রুত সারিয়ে ফেলা হল হয় 'রোগ'। এরপরই গ্রাহকদের গুগল ক্রোম ব্রাউজার আপডেট করতে পরামর্শ দেয় কোম্পানি।

নয়া দিল্লি : গুগল ক্রোমের পুরোনো ভার্সন ব্যবহার করছেন ? অজান্তেই বিপদ ডেকে আনছেন আপনি। সুরক্ষার ফাঁকফোকর এড়িয়ে আপনার মূল্যবান তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। এবার গ্রাহকদের সচেতন করতে নিজেই সতর্ক করল কোম্পানি।

সম্প্রতি ক্রোম ব্রাউজারের সুরক্ষার ফাঁক নজরে আসে গুগলের। কোম্পানি জানতে পারে, সময়ে ঠিক না করলে গ্রাহকের গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। এমনকী গুরুত্ব না দিলে অকেজো হয়ে যতে পারে গ্রাহকের ডিভাইস। তাই তড়িঘড়ি কাজে হাত দেয় কোম্পানি। দ্রুত সারিয়ে ফেলা হল হয় 'রোগ'। এরপরই গ্রাহকদের গুগল ক্রোম ব্রাউজার আপডেট করতে পরামর্শ দেয় কোম্পানি।

যদিও দেখা যায়, বার বার বলার পরও আপডেটের পথে হাঁটেননি অনেক গ্রাহক। কোম্পানির আশঙ্কা, এর ফলে সেনসেটিভ ইনফরমেশন হারাতে পারেন গ্রাহক। সম্প্রতি একটি ব্লগে গুগল জানায়, ব্রাউজারের দুর্বলতার বিষয়টি তাদের নজরে এসেছে। CVE-2021-30563-এর বিষয়ে জানতে পেরেছে কোম্পানি। অবহেলা করলে এর মাধ্যমে গ্রাহকের ডিভাইসের ক্ষতি হতে পারে।

তবে ক্রোম ব্রাউজার আপডেট করলে এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নিজেই ব্লগে সেই কথা জানিয়েছে গুগল। সম্প্রতি অ্যান্ড্রয়েড ও উইন্ডোজে ক্রোম ব্রাউজার আপডেট করা যাচ্ছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ক্রোমের 91.0.4472.164 আপডেট করা থাকলে গ্রাহকের চিন্তার কিছু নেই। কারণ, নতুন আপডেটে গুগল ক্রোমের সুরক্ষা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

কীভাবে আপডেট করবেন আপনার ক্রোম ব্রাউজার ?

এই ক্ষেত্রে প্রথমে ব্রাউজার সেটিংয়ে যেতে হবে গ্রাহককে। উইন্ডোজ প্ল্যাটফর্মে এবার 'অ্যাবাউট ক্রোম' সেকশনে ঢুকতে হবে ইউজারকে। সেখানে বাঁ দিকে সবার নীচে রয়েছে আপডেট অপশন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে উইন্ডোজের মতোই প্রথমে সেটিংয়ে যেতে হবে ইউজারকে। এবার ক্রোম ভার্সনে গিয়ে 'অ্যাবাউট ক্রোম' অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকেই আপডেট করা যাবে ব্রাউজার। পরিসংখ্যান বলছে, বিশ্বের ব্রাউজারের তালিকায় অন্যতম নাম গুগল ক্রোম। উইন্ডোজ ইউজার থেকে অ্যান্ড্রয়েড সবার কাছেই ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস হওয়ায় ক্রোমের জনপ্রিয়তা বেশি। 

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?

ভিডিও

CJP on Gyanesh Kumar: 'আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজোড়া প্রতিবাদ শুরু', হুঁশিয়ারি CJP-র
Suvendu Adhikari:
Congress Protest: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা
Ajit Maity arrest news | মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা অজিত মাইতিকে গ্রেফতারির কারণ কী ?
Nandigram:সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের, অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget