এক্সপ্লোর

Map My India: গুগল ম্যাপের নয়া প্রতিদ্বন্দ্বী ম্যাপ মাই ইন্ডিয়া, ভারতে কী পরিষেবা চালু করছে তারা?

Street View: গুগল ম্যাপের মতো মাই ম্যাপ ইন্ডিয়াও ভারতে স্ট্রিট ভিউ থ্রিডি ম্যাপ ফিচার চালু করেছে।

Map My India: সদ্যই গুগল ম্যাপ (Google Map) কর্তৃপক্ষ ভারতে তাদের পরিষেবা ‘স্ট্রিট ভিউ’ (Street View) চালু করেছে। সারা দেশে অবশ্য এই সার্ভিস চালু হয়নি। প্রাথমিক ভাবে ১০টি শহরে চালু হয়েছে গুগল ম্যাপ স্ট্রিট ভিউ (Google Map Street View) সার্ভিস। গুগল ম্যাপের এই সুবিধা চালু হওয়ার পরই পাল্লা দিতে ময়দানে হাজির হয়েছে ‘ম্যাপ মাই ইন্ডিয়া’ (Map My India)। এই সংস্থাও সম্প্রতি ঘোষণা করেছে যে তারা তাদের ৩৬০ ডিগ্রি প্যানোর‍্যামিক স্ট্রিট ভিউ ফিচার (360-degree panoramic street view) যার নাম Mappls RealView তা চালু করছে। সংস্থার তরফে জানানো হয়েছে এই পরিষেবা পাওয়া যাবে ম্যাপ মাই ইন্ডিয়ার (Map My India) কনজিউমার ম্যাপিং পোর্টাল (Consumer Mapping Portal) Mappls- এর মধ্যে। ওয়েব ভার্সান (Web) ছাড়াও ইউজারদের জন্য থাকছে অ্যাপের (App) ব্যবস্থাও। Mappls অ্যাপ আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android), দুই ভার্সানেই উপলব্ধ।

কলকাতায় কি পাওয়া যাবে সুবিধা?

ম্যাপ মাই ইন্ডিয়া জানিয়েছে Mappls RealView হাজার হাজার কিলোমিটার রাস্তা পার করবে বিভিন্ন মেট্রোপলিটান শহরে এবং অন্যান্য এলাকায়। এই তালিকায় রয়েছে- গ্রেটার মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এনসিআর, গোয়া, পুণে, নাসিক, ঔরঙ্গাবাদ এবং আজমের। এইসব বড় শহরের আশপাশে যেসব তুলনায় ছোট শহর রয়েছে এবং হাইওয়ে এখানে এসে যুক্ত হয়েছে সেখানেও পাওয়া যাবে পরিষেবা। তবে কলকাতায় আপাতত এই সার্ভিসের সুবিধা নেই। ভবিষ্যতে চালু হবে কিনা তাও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচারের সার্ভিসও এখন কলকাতায় নেই। তবে চলতি বছরের শেষের মধ্যে ৫০টি শহরে এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে গুগল ম্যাপ সংস্থার। সেই তালিকায় কলকাতার নাম থাকবে বলে মনে করা হচ্ছে।

কী কী সুবিধা পাওয়া যাবে

ম্যাপ মাই ইন্ডিয়া- গুগল ম্যাপের প্রতিদ্বন্দ্বী এই সংস্থা জানিয়েছে তাদের স্ট্রিট ভিউ ফিচার বা পরিষেবা চালু হওয়ার ফলে ইউজাররা উল্লিখিত এলাকাগুলিতে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউ পাবেন। এর পাশাপাশি বিখ্যাত দর্শনীয় স্থান (ট্যুরিস্ট স্পট), কোনও ল্যান্ডমার্ক, সমুদ্রের ধারের বিচ, আবাসন এলাকা, অফিস টাওয়ার এবং আরও অনেক কিছু সম্পর্কেই জানা যাবে। থ্রিডি ছবি বা ম্যাপ দেখতে পাবেন ইউজাররা।

আরও পড়ুন- গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচার চালু হল ভারতে, কী কী সুবিধা পাবেন?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget