এক্সপ্লোর

Google Podcast: বন্ধ হচ্ছে গুগলের এই পরিষেবা, আপনি কি ব্যবহার করেন ?

Google Podcast Subscription: বেশ কয়েক সপ্তাহ ধরেই গুগল তাঁর এই পরিষেবা বন্ধ হওয়ার বিজ্ঞপ্তি পডকাস্ট অ্যাপে দিয়ে আসছিল এবং ব্যবহারকারীদের ইউটিউব মিউজিক অ্যাপে তথ্য স্থানান্তরের আবেদন করা হচ্ছিল।

Google Updates: প্লে স্টোরে প্রায় ৫০০ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই গুগল পডকাস্ট অ্যাপ। কিন্তু আর তা চলবে না। আগামীকাল থেকেই বন্ধ হয়ে যাবে গুগল পডকাস্ট। সারা বিশ্বজুড়ে নয়, বরং মার্কিন মুলুকে আর এই অ্যাপে কোনও স্ট্রিমিং হবে না আজ থেকে। এমনটাই জানিয়েছে গুগল। তবে অডিয়ো আর ভিডিয়ো পডকাস্টের জন্য এবার নতুন ভাবনা চিন্তা করছে গুগল ইউটিউব মিউজিককে ঘিরে। গত বছরই ব্লগের মাধ্যমে গুগল জানিয়েছিল এই পডকাস্ট (Google Podcast) বন্ধ হয়ে যাওয়ার কথা। এবার তা কার্যকর হতে চলেছে। আগে মার্কিন মুলুকে বন্ধ হবে এই পরিষেবা, তারপর এই বছরের মধ্যেই সারা বিশ্বের অন্যত্র বন্ধ হয়ে যাবে পরিষেবা।

কী জানাল গুগল ?

বেশ কয়েক সপ্তাহ ধরেই গুগল তাঁর এই পরিষেবা (Google Podcast) বন্ধ হওয়ার বিজ্ঞপ্তি পডকাস্ট অ্যাপে দিয়ে আসছিল এবং ব্যবহারকারীদের ইউটিউব মিউজিক অ্যাপে তথ্য স্থানান্তরের আবেদন করা হচ্ছিল। কেউ চাইলে ইউটিউব মিউজিক ছাড়া অন্য কোনও অ্যাপেও পডকাস্ট স্থানান্তর করতে পারেন। তবে লক্ষ রাখতে হবে, অ্যাপের পরিষেবা বন্ধ হয়ে গেলেও এখনও ব্যবহারকারীরা চাইলে প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন, কিন্তু তাতে নিজের পছন্দের বাছাই করা গান বা শো কিছুই দেখা আর সম্ভব হবে না। ২ এপ্রিল থেকেই এই পরিষেবা বন্ধ। এই বছর জুলাই মাসের মধ্যেই সমস্ত ব্যবহারকারীকে তাঁদের তথ্য স্থানান্তর করে নিতে হবে।

কেন বন্ধ হচ্ছে গুগল পডকাস্ট ?

২০২৪-এর শুরু থেকেই এই বছরের জন্য গুগল পডকাস্ট (Google Podcast) পরিষেবার ক্ষেত্রে ইউটিউব মিউজিকে লগ্নি করছে। এমনকী এই ইউটিউব মিউজিককে ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হচ্ছে গুগলের পক্ষ থেকে। ইউটিউবে যে সমস্ত ব্যক্তি পডকাস্ট করতেন, তারাও এবার এই ইউটিউব মিউজিকের মাধ্যমে আরও বৃহত্তর পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছে যেতে পারবেন।

ইউটিউব মিউজিকে সাবস্ক্রিপশন স্থানান্তর করবেন কীভাবে ?

১) আইওএস বা অ্যান্ড্রয়েড ফোনে গুগল পডকাস্ট (Google Podcast) অ্যাপটি খুলুন প্রথমে, তারপর হোম ট্যাবে ক্লিক করুন।

২) গুগল পডকাস্ট অ্যাপে শাট ডাউন নোটিফিকেশনটি লক্ষ্য করুন। এরপর ক্লিক করুন Export Subscription অপশনে।

৩) এখানেই পাবেন Export to Youtube Music অপশন। এখানে ক্লিক করতে হবে।

৪) এরপর ইউটিউব মিউজিক অ্যাপ খুলে যাবে এবং একটা জিমেইল অ্যাকাউন্ট চাইবে যা দিয়ে রেজিস্টার করলে সাবস্ক্রিপশন সহ সমস্ত তথ্য পাওয়া যাবে এবং আগের মতই আপনি আপনার পছন্দের শো বা গান শুনতে পাবেন।

আরও পড়ুন: আজই ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১২এক্স ৫জি, কী কী ফিচার থাকতে পারে? দামই বা কত হতে পারে?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget