এক্সপ্লোর

Google Top Searches 2025: IPL থেকে 'সাইয়ারা'... খেলা-বিনোদন-প্রযুক্তি, ২০২৫ জুড়ে গুগলে কী কী খুঁজলেন ভারতীয়রা

Google Year In Search 2025: চলুন বছর শেষ হওয়ার আগে চটজলদি এবার দেখে নেওয়া গুগলের পেশ করা সেই তালিকা। 

Google Top Searches 2025: সার্চ ইঞ্জন গুগলে ২০২৫ জুড়ে কী কী খুঁজে বেরিয়েছেন ইউজাররা? এবার তারই তালিকা প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। ভারতীয়রা চলতি বছর ধরে যা যা গুগলে খুঁজেছেন, সেই তালিকা কিন্তু বেশ নজরকাড়া। তাহলে চলুন বছর শেষ হওয়ার আগে চটজলদি এবার দেখে নেওয়া গুগলের পেশ করা সেই তালিকা। 

মোস্ট ট্রেন্ডিং সার্চ - কী নেই এই তালিকায় 

আইপিএল নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনা সকলেই জানেন। আর গুগলের মোস্ট ট্রেনিং সার্চের তালিকা যখন তৈরি হচ্ছে, সেখানে আইপিএল জায়গা পাবে না, তা তো হতেই পারে না। এছাড়াও 'সব মিলিয়ে বা ওভার অল' গুগলে ২০২৫ সাল জুড়ে ভারতীয় খুঁজেছেন আরও বেশ কয়েকটি বিষয়ে। সেগুলি হল - মহাকুম্ভ মেলা, গুগল জেমিনি, মহিলাদেশ বিশ্বকাপ, এশিয়া কাপ, জিরক (Grok), আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, সাইয়ারা - হিন্দি ছবি, প্রো কবাডি লিগ এবং ধর্মেন্দ্রজিকে।

খেলার ব্যাপারে যে ভারতীয়দের উৎসাহ, উদ্দীপনা বরাবরই বেশি, তার আরও একবার প্রমাণ পাওয়া গিয়েছে এই তালিকায়। এছাড়াও রয়েছে বক্স অফিসে দুরন্ত সাফল্য পাওয়া রোম্যান্টিক ছবি 'সাইয়ারা'। এআই নিয়ে এখন প্রায় সকলেই খোঁজখবর রাখছেন। আর তাই এই তালিকা অনুসারে, গুগল জেমিনি- র প্রসঙ্গেও আগ্রহ দেখিয়েছেন সাধারণ মানুষ। বছরশেষে বলিউডে নক্ষত্রপতন হয়েছে। প্রয়াত হয়েছেন বলিউডের 'হি ম্যান' ধর্মেন্দ্র। প্রিয় 'ধরম পাজি'- কে নিয়েও নানা তথ্য গুগলের সার্চ বারে খুঁজে বেরিয়েছেন তাঁর অনুরাগীরা। সেরা দশের তালিকায় প্রথম দুই স্থান দখল করেছে আইপিএল এবং গুগল জেমিনি। তৃতীয় স্থানে রয়েছে ইলন মাস্কের Grok. 

গুগলের সার্চবারে AI নিয়ে অসীম আগ্রহ দেখিয়েছেন ইউজাররা। প্রচুর তথ্য খুঁজেছেন ChatGPT প্রসঙ্গে। সপ্তম স্থানে রয়েছে ChatGPT সম্পর্কিত সার্চ। এবছর সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল Ghibli আর্টে। নিজেদের ছবি Ghibli আর্টে বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি, এমন লোকের সংখ্যা নিতান্তই হাতেগোনা। আর সেই সূত্রেই গুগলের সার্চ বারে ChatGPT Ghibli Art নিয়ে চলেছে বিস্তর খোঁজাখুঁজি। ChatGPT Ghibli Art গুগলের সেরা ১০ সার্চের তালিকায় রয়েছে অষ্টম স্থানে। 

শুধু Ghibli আর্টেই থেমে থাকেননি আমজনতা। গুগলের সার্চের তালিকায় জেমিনি ট্রেন্ড, Ghibli ট্রেন্ড, থ্রিডি মডেল ট্রেন্ডের পাশাপাশি বেশ পোক্ত জায়গা করে নিয়েছে জেমিনি শাড়ি ট্রেন্ড। আচমকাই একদিন দেখা গেল সোশ্যাল মিডিয়া জুড়ে শাড়ি পরে, অপরূপ সাজে ছবি দিচ্ছেন অনেক ইউজারই। জানা গেল, এরই পোশাকি নাম জেমিনি শাড়ি ট্রেন্ড। 

বিনোদনের 'সার্চ'- এও রয়েছে চমক 

যে ৫ ছবির (ক্রমানুসারে) ব্যাপারে ইউজাররা গুগলে সবচেয়ে বেশি খুঁজেছেন ২০২৫ সালে সেগুলি হল সাইয়ারা, কানতারা- এ লেজেন্ড চ্যাপ্টার ১, কুলি, ওয়্যার ২, সনম তেরি কসম। পিছিয়ে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মও। নেটফ্লিক্সের সিরিজ স্কুইড গেম, অ্যামাজন প্রাইমের পঞ্চায়েত, নন-ফিকশন শো বিগ বস, বছরের শেষভাগে শাহরুখ পুত্র আরিয়ান খানের ডেবিউ ডিরেকশন 'দ্য ব্যাডস অফ বলিউড', পাতাল লোক - সবই রয়েছে তালিকায়। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget