এক্সপ্লোর

Air Conditioner: গরমে এসি চালালেও আকাশছোঁয়া ইলেকট্রিক বিল আসবে না বাড়িতে, রইল সহজ কিছু টিপস

AC Bill: আজকাল সমস্ত এয়ার কন্ডিশনারই স্মার্ট ফিচার যুক্ত। তাই এসি মেশিনে টাইমার সেট করে দিন। তারপর ঘুমোতে যান। এর ফলে নির্দিষ্ট সময় পর এসি মেশিন নিজের বন্ধ হয়ে যাবে। আর ইলেকট্রিক বিলও কম আসবে।

Air Conditioner: গরমের মরশুম (Summer Season) শুরু হয়ে গিয়েছে। আর চলতি বছর এপ্রিল মাসের শুরু থেকেই পারদ (SUmmer Heat) যেভাবে চড়ছে তার জেরে টেকা দায়। এখনই শুরু হয়ে গিয়েছে দাবদাহ। তাহলে আগামী কয়েক মাসে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা আন্দাজ করেই শিউরে উঠছেন সাধারণ মানুষ। যাঁদের বাড়িতে এয়ার কন্ডিশনার (Air Conditioner) রয়েছে, তাঁরা ইতিমধ্যেই এসি (AC Machine) চালানো শুরু করে দিয়েছেন। ঠান্ডা পরিবেশ হয়তো রাতের ঘুম আরামে হচ্ছে। কিন্তু একই সঙ্গে মাথাচাড়া দিচ্ছে মোটা অঙ্কের বিদ্যুতের বিল মেটানোর ভয়।

এসি মেশিন কীভাবে ব্যবহার করলে আপনাকে আকাশছোঁয়া ইলেকট্রিক বিল দিতে হবে না সেটা জেনে নিন

তাপমাত্রা সেট করে রাখুন এসি মেশিনে

অনেকেই ভাবেন এসির টেম্পারেচার কমিয়ে দিলেই ঘর দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আদপে মোটেই তা হয় না। এটা এক প্রকারের ভ্রান্ত ধারণা। আর এই ফলে খরচও কম হয় না। বরং আপনি এসি-র তাপমাত্রা যত কমাবেন ততই চড়বে বিদ্যুতের বিল। এক ডিগ্রি করে তাপমাত্রা এসি মেশিনে কমালে প্রায় ৬ শতাংশ করে ইলেকট্রিক বিলের পরিমাণ বেড়ে যায়। Bureau of Energy Efficiency জানিয়েছে এসি- র তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকা মানে তা আরামদায়ক এবং মানবশরীরে জন্য আদর্শ। আপনার ঘরের এসি- র তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। তাহলে পরিবেশ আরামদায়ক থাকবে। 

নির্দিষ্ট সময়ান্তরে এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করতে হবে এবং সার্ভিসিং করানো প্রয়োজন

উইন্ডো এসি হোক কিংবা স্প্লিট এসি- দু'ক্ষেত্রে কনডেনসার থাকে বাইরের দিকের অংশে। এই যন্ত্রাংশই মূলত গরম হাওয়া ঘর থেকে বের করে। এই কনডেনসার পরিষ্কার রাখা প্রয়োজন। এছাড়াও এসি মেশিনের ফিল্টারে সহজে ধুলো জমে যায়। তার ফলে মেশিনের উপর চাপ পড়ে এবং তা খারাপ হয়ে যেতে পারে। তাই নির্দিষ্ট সময়ান্তরে এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করা জরুরি। কারণ ফিল্টারে ময়লা জমে থাকলে এসি চালানো হলেও ঘর সেভাবে ঠান্ডা হবে না এবং অনেক বেশি কারেন্টও খরচ হবে। তার ফলে বিদ্যুতের বিল আসবে বেশ মোটা অঙ্কে। তাই সতর্ক থাকা দরকার। বছরে এক থেকে দু'বার পুরো এসি সার্ভিসিং প্রয়োজন। আর এসি মেশিএর ফিল্টারে জমে থাকা ধুলো প্রতি মাসেই পরিষ্কার করতে পারলে ভাল। দরকার পড়লে অবশ্যই এসি টেকনিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে নিন। 

যে ঘরে এসি চালাবেন সেখানে দরজা-জানলা ভালভাবে বন্ধ করুন

এমনটা না করলে আপনার ঘরে গরম হাওয়া ঢুকতে থাকবে এবং ঘর ঠান্ডা হতে চাইবে না। এক্ষেত্রেই বাড়বে বিদ্যুতের বিলের পরিমাণ। তাই এসি চালানোর আগে ভালভাবে ঘরের দরজা, জানলা বন্ধ করে নেওয়া প্রয়োজন। 

এসি- র সঙ্গে চালিয়ে রাখুন ফ্যান

অনেকে ভাবেন ফ্যান চালালে হয়তো এসি মেশিন ঠিকভাবে ঘর ঠান্ডা করতে পারবে না। এটাও ভ্রান্ত ধারণা। বরং এসি মেশিন চালানোর পর যদি ফ্যানও চালিয়ে দেন তাহলে ঠান্ডা হাওয়া তাড়াতাড়ি সারা ঘরে ছড়িয়ে পড়বে এবং ঘর কম সময়ে ঠান্ডাও হয়ে যাবে। আর তার ফলে আকাশছোঁয়া ইলেকট্রিক বিল আসবে না আপনার বাড়িতে। 

এসি মেশিনে টাইমার ব্যবহার করুন

আজকাল সমস্ত এয়ার কন্ডিশনারই স্মার্ট ফিচার যুক্ত। তাই এসি মেশিনে টাইমার সেট করে দিন। তারপর ঘুমোতে যান। আপনি যেভাবে টাইমার সেট করবেন, ধরে নেওয়া যাক এক ঘণ্টা কিংবা ২ ঘণ্টা, সেই সময়ের পর এসি মেশিন নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। অথচ ঘরও ঠান্ডা থাকবে। আর বেশিক্ষণ টানা এসি চালু না থাকার ফলে খুব বেশি ইলেকট্রিক বিলও আসবে না। 

আরও পড়ুন- নতুন ল্যাপটপ কিনবেন ভাবছেন? ৪০ হাজার টাকার কমে অ্যামাজনে কোন কোন মডেল পাবেন? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget