এক্সপ্লোর

১৫ হাজার টাকার কমে নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে পোকো, কী কী ফিচার থাকতে পারে?

Poco M6 Plus 5G: এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

Poco Phones: পোকো এম৬ ৫জি ফোন (Poco M6 5G) আগেই লঞ্চ হয়েছে ভারতে। এবার পোকো সংস্থা দেশে লঞ্চ করতে চলেছে পোকো এম৬ প্লাস ৫জি ফোন (Poco M6 Plus 5G)। যদিও পোকো কর্তৃপক্ষ এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি। কিন্তু ফোন লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ প্রকাশ্যে না এলেও পোকো এম৬ প্লাস ৫জি ফোনের সম্ভাব্য দাম এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। পোকো এম৬ প্লাস ৫জি ফোনে থাকতে পারে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। এছাড়াও থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

ভারতে পোকো এম৬ প্লাস ৫জি ফোনের দাম কত হতে পারে তার আভাস পাওয়া গিয়েছে 

টিপস্টার সুধাংশু আম্ভোরে জানিয়েছেন, পোকো এম৬ প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে। প্রথম মডেলের দাম হতে পারে ১৩,৯৯৯ টাকা। আর দ্বিতীয় মডেলের দাম হতে পারে ১৪,৯৯৯ টাকা। ক্রেতারা ১০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন পোকো এম৬ প্লাস ৫জি ফোন কেনার ক্ষেত্রে। ডিজাইনের নিরিখে পোকো এম৬ ৫জি ফোনের সঙ্গে প্লাস মডেলের মিল থাকবে বলেই অনুমান। একটি হোল পাঞ্চ ডিসপ্লে এবং ফ্ল্যাট এজ দেখা যেতে পারে। এছাড়াও রেয়ার প্যানেলে থাকতে চলেছে একটি এলইডি ফ্ল্যাশ রিং। কালো, বেগুনি এবং রুপোলি- এই তিন রঙে ভারতে লঞ্চ হতে পারে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। 

পোকো এম৬ প্লাস ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নিন 

  • এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড HyperOS- এর সাহায্যে। 
  • এই ফোনে ৬.৭৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। 
  • ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ৫০৩০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 
  • এই ফোন একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে বলে অনুমান। অর্থাৎ ধুলো কিংবা জলে সহজে ফোন নষ্ট হবে না। 
  • ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

আরও পড়ুন- ১০০ টাকার কমেই পাবেন এয়ারটেলের এই প্ল্যান, জানেন কী সুবিধে ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget