এক্সপ্লোর

HP Envy x360 14: ভারতে হাজির এইচপি-র নতুন ল্যাপটপে, স্ক্রিনে পাবেন আইম্যাক্সে ভিডিও দেখার অভিজ্ঞতা, দাম কত?

HP Laptops: এইচপি-র এই ল্যাপটপে যুক্ত রয়েছে একটি Neural Processing Unit (NPU), যার সাহায্যে ল্যাপটপের ব্যাটারি লাইফ প্রায় ৬৫ শতাংশ উন্নত হবে।

HP Envy x360 14: কাজের সূত্রে আমাদের সকলেরই আজকাল ল্যাপটপ (Laptop) প্রয়োজন হয়। তাই ল্যাপটপের ডিজাইন স্লিক (Sleek) এবং ডিভাইস ওজনে হাল্কা (Light Weight) হলে সুবিধা বেশি। সহজে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়। সেই কারণেই ইউজারদের কথা মাথায় রেখে এইচপি (HP Laptops) সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন স্লিক এবং স্টাইলিশ ডিজাইনের ল্যাপটপ Envy x360 14। এই ল্যাপটপ ওজনে বেশ হাল্কা, মাত্র ১.৪ কেজি। এইচপির এই Envy x360 14 ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির একটি OLED touch ডিসপ্লে। গেম খেলা হোক, কিংবা কিছু দেখা, অথবা লেখালিখির কাজ কিংবা অন্যান্য কাজ- সবক্ষেত্রেই এই ল্যাপটপ কাজ অনুসারে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। এইচপি Envy x360 14 ল্যাপটপে রয়েছে Intel Core Ultra প্রসেসর। উন্নত ও আধুনিক ধরনের কাজ করা যাবে এই ল্যাপটপে। Adobe Photoshop ব্যবহার করে এই ল্যাপটপের মাধ্যমে ইউজাররা সৃজনশীল কাজ করতে পারবেন। 

এইচপি-র এই ল্যাপটপে যুক্ত রয়েছে একটি Neural Processing Unit (NPU), যার সাহায্যে ল্যাপটপের ব্যাটারি লাইফ প্রায় ৬৫ শতাংশ উন্নত হবে। এই ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল একটি Microsoft CoPilot বাটন। এই প্রথম এইচপি সংস্থার কোনও ল্যাপটপে এই ফিচার রয়েছে কিবোর্ডের মধ্যে। এই Microsoft CoPilot বাটনের সাহায্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ফিচার যেমন অ্যাসিস্টেড সার্চ এবং কনটেন্ট জেনারেশন- এইসব এআই ফিচার চালু করা যাবে। এছাড়াও এইচপি Envy x360 14 ল্যাপটপে রয়েছে IMAX স্বীকৃত ডিসপ্লে। তার ফলে ল্যাপটপে স্ক্রিনে কিছু দেখার সময় ইউজাররা IMAX কোয়ালিটির ভিস্যুয়াল এবং অডিও এক্সপিরিয়েন্স পাবেন। প্রিমিয়াম ডিজিটাল কনটেন্টের ক্ষেত্রেও দুর্দান্ত অভিজ্ঞতা হবে ইউজারদের। 

এইচপি সংস্থার এই নতুন ল্যাপটপের দাম কত 

ভারতে লঞ্চ হওয়া HP Envy x360 14 ল্যাপটপের দাম ৯৯,৯৯৯ টাকা। Atmospheric Blue এবং Meteor Silver- এই দুই রঙে লঞ্চ হয়েছে এইচপি- র নতুন ল্যাপটপ। এইচপি সংস্থার অনলাইন স্টোর, এইচপি ওয়ার্ল্ড স্টোর থেকে এই ল্যাপটপে কেনা যাবে। এইচপি- র তরফে জানানো হয়েছে যেসব ক্রেতা Envy x360 14 ল্যাপটপ কিনবেন, তাঁরা সংস্থার একটি স্লিং পাবেন সঙ্গে পাবেন একদম বিনামূল্যে। এর জন্য আলাদা করে কোনও খরচ করতে হবে না। বিভিন্ন ই-কমার্স সংস্থা থেকেও এই ল্যাপটপ আগামী দিনে কেনা যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও অনলাইন এবং অফলাইনে বিভিন্ন রিটেল পার্টনারদের থেকেও কেনা যাবে এইচপি- র নতুন ল্যাপটপ। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল মোটোরোলা এজ ৫০ প্রো, দাম কত? কেনার আগে দেখে নিন ফিচার 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget