এক্সপ্লোর

Motorola Edge 50 Pro: ভারতে লঞ্চ হল মোটোরোলা এজ ৫০ প্রো, দাম কত? কেনার আগে দেখে নিন ফিচার

Motorola Edge Series: মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ওয়্যারড ও ওয়্যারলেস টার্বো চার্জিং সাপোর্ট রয়েছে।

Motorola Edge 50 Pro: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন (Motorola Edge 50 Pro)। এই ফোনে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI Featured Camera) যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। মোটোরোলা এজ সিরিজের (Motorola Edge Series) নতুন ৫জি ফোনে (5G Phone) রয়েছে একটি ৪ এনএম অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ওয়্যারড ও ওয়্যারলেস টার্বো চার্জিং সাপোর্ট রয়েছে। Black Beauty, Luxe Lavender, Moonlight Pearl- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন। 

মোটোরোলা এজ ৫০ প্রো ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু হবে, কী কী অফার রয়েছে 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ৩১,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে বেস ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৭,৯৯৯ টাকায়। আর ১২ জিবি র‍্যাম যুক্ত মডেলের দাম কমে হবে ৩১,৯৯৯ টাকা। আগামী ৯ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে মোটোরোলা এজ ৫০ প্রো মডেলের। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, মোটোরোলা অনলাইন স্টোর এবং রিটেল স্টোর থেকে কেনা যাবে এই ফোন। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিংবা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে মোটোরোলা এজ ৫০ প্রো ফোন কেনা হলে ২২৫০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাওয়া যাবে। এছাড়াও থাকবে ২০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুবিধা। 

মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন 

  • এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি pOLED curved ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এখানে পাওয়া যাবে 1.5K রেজোলিউশন। আর এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ সাপোর্ট।
  • মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hello UI- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। আর এই ডিভাইসে তিন বছরের জন্য অপারেটিং সফটওয়্যার আপডেট পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
  • এই ফোনের ট্রিপল রেয়রা ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। এছাড়াও রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেনসর যার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। আর রয়েছে ১০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার যেখানে থ্রি-এক্স অপটিকাল জুম এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে যার সঙ্গে কোয়াড পিক্সেল টেকনোলজি এবং অটোফোকাস ফিচার যুক্ত রয়েছে। 
  • মোটোরোলা এজ ৫০ প্রো ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১২৫ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস টার্বো চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন- ভারতে আসছে আইকিউওও ১২ অ্যানিভার্সারি এডিশন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে? 

সেরা শিরোনাম

BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের

ভিডিও

Agnimitra Paul: বেহালার পর্ণশ্রীতে ছটপুজো উপলক্ষে ঘাট পরিদর্শনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী | Chhath Puja
Islampur : উত্তর দিনাজপুরের ইসলামপুরের হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, অতিষ্ট রোগী ও তাদের পরিজনরা
Koustav Bagchi: তুমুল বচসায় জড়ালেন, নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান কৌস্তভ বাগচীকে
Dilip Ghosh:
Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Embed widget