এক্সপ্লোর

Infinix Smartphone: ১০ হাজার টাকার কমে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ফোন, তাক লাগাবে ফিচার

Infinix Hot 40i: ইনফিনিক্স হট ৪০আই ফোনের ডিসপ্লের উপর পাঞ্চ হোল কাট আউটে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এর চারপাশে রয়েছে ম্যাজিক রিং ফিচার। এটি অনেকটাই অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো।

Infinix Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৪০আই (Infinix Hot 40i) ফোন। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera) সেটআপ। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার যুক্ত ক্যামেরা সেনসর রয়েছে। ইনফিনিক্সের এই ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। ভারতে চারটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ৪০আই ফোন এবং চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বিক্রি। 

ভারতে ইনফিনিক্স হট ৪০আই ফোনের দাম কত

এই ফোনের দাম শুরু হচ্ছে ৮৯৯৯ টাকা থেকে। ইনফিনিক্স হট ৪০আই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এটি ধার্য হয়েছে। এর সঙ্গে রয়েছে ব্যাঙ্ক অফার। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ফ্লিপকার্টে ধার্য হয়েছে ৯৯৯৯ টাকা। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ভারতে। 

ইনফিনিক্স হট ৪০আই ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS এলসিডি প্যানেল যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর Unisoc T606  চিপসেট রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যা ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ইনফিনিক্স হট ৪০আই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড XOS 13.0- এর সাহায্যে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে একটি Quad LED Ring ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ডুয়াল ফ্ল্যাশ।
  • ইনফিনিক্স হট ৪০আই ফোনের ডিসপ্লের উপর পাঞ্চ হোল কাট আউটে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এর চারপাশে রয়েছে ম্যাজিক রিং ফিচার। এটি অনেকটাই অ্যাপেলের ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। ইনফিনিক্সের ফোনে ম্যাজিক রিং ফিচারের মধ্যে ইউজাররা ফোনকল এবং মেসেজের নোটিফিকেশন, অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যালার্ট দেখতে পাবেন। 
  • এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ সর্বোচ্চ ২৫৬ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, জিপিএস, এফএম এবং এনএফসি- এইসব সাপোর্ট রয়েছে। ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। এছাড়াও ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে এই ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। 

আরও পড়ুন- ভারতে ১৫ হাজার টাকার মধ্যে কোন কোন ফোন কিনতে পারবেন? রইল তালিকা

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget