এক্সপ্লোর

Infinix InBook X2 Plus: স্মার্টফোন, স্মার্টটিভির পর এবার ল্যাপটপ, ভারতে ব্যবসা বাড়াতে ইনফিনিক্সের নয়া উদ্যোগ

Best Laptop under 60000: ইনফিনিক্সের এই ল্যাপটপ কেনার ক্ষেত্রে ক্রেতারা 11th Gen Intel Core i3, Core i5 এবং Core i7 প্রসেসরের অপশন পাবেন।

Infinix Laptop: ইনফিনিক্স (Infinix) সংস্থার নতুন ল্যাপটপ (Laptop) লঞ্চ হয়েছে ভারতে। সম্প্রতি ৪৩ ইঞ্চির স্মার্ট টিভির সঙ্গে ইনফিনিক্স সংস্থা ভারতে লঞ্চ করেছে ইনবুক এক্স২ প্লাস (Infinix Inbook X2 Plus) মডেল। হাল্কা ওজনের এই ল্যাপটপ ইউজারদের পছন্দ হবে বলেই মনে করছে ইনফিনিক্স কর্তৃপক্ষ। 11th Gen Intel Core প্রসেসর রয়েছে ইনফিনিক্সের এই ল্যাপটপে। এছাড়াও রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং এই ডিসপ্লেতে রয়েছে 300 nits ব্রাইটনেসের সাপোর্ট।

Infinix InBook X2 Plus- এই ল্যাপটপের দাম এবং উপলব্ধতা

জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে Infinix InBook X2 Plus ল্যাপটপের দাম ধার্য হয়েছে ৩২,৯৯০ টাকা। তবে এই ল্যাপটপের হাই কনফিগারেশন মডেলে রয়েছে 11th Gen Intel Core i7 প্রসেসর এবং ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। এই মডেলের দাম ৫২,৯৯০ টাকা। জানা গিয়েছে, ইনফিনিক্সের এই ল্যাপটপ কেনার ক্ষেত্রে ক্রেতারা 11th Gen Intel Core i3, Core i5 এবং Core i7 প্রসেসরের অপশন পাবেন। সেই সঙ্গে থাকবে ৮ জিবি ও ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজের অপশন। নীল, ধূসর এবং লাল রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স কোম্পানির এই নতুন ল্যাপটপ। আহামী ১৮ অক্টোবর থেকে এই ল্যাপটপের বিক্রি ভারতে শুরু হবে বলে জানা গিয়েছে। 

Infinix InBook X2 Plus- এই ল্যাপটপের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন একনজরে

  • ইনফিনিক্সের এই ল্যাপটপে রয়েছে একটি ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি IPS ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এছাড়াও এই ল্যাপটপে রয়েছে 11th Gen Intel Core i7 প্রসেসর। এই ল্যাপটপ পরিচালিত হবে Windows 11 Home out-of-the-box এর সাহায্যে। ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে এই ল্যাপটপে।
  •  Infinix InBook X2 Plus ল্যাপটপে রয়েছে narrow bezels। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে একটি ফুল এইচডি ওয়েবক্যাম। তার সঙ্গে আবার যুক্ত রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ। এর পাশাপাশি আবার ডুয়াল মাইক্রো ফোন রয়েছে। এছাড়াও একটি ১.৫ ওয়াটের ডুয়াল স্পিকার রয়েছে ইনফিনিক্স ইনবুক এক্স২ প্লাস ল্যাপটপে।
  • এই ল্যাপটপে রয়েছে একটি অ্যালুমিনিয়াম অ্যালয় বেসড মেটালিক বডি। এর ওজন প্রায় ১.৫৮ কেজি এবং এই ল্যাপটপ ১.৪৯ মিলিমিটার স্লিম। ইনফিনিক্সের এই নতুন ল্যাপটপে রয়েছে একটি backlit Xstrike keyboard। 
  • ইনফিনিক্স ইনবুক এক্স২ প্লাস ল্যাপটপে রয়েছে একটি 50Wh ব্যাটারি। ১০ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এই শক্তিশালী ব্যাটারি, তেমনই জানিয়েছে ইনফিনিক্স সংস্থা। এই ল্যাপটপে ৬৫ ওয়াটের টাইপ- সি ফাস্ট চার্জিং ইউএসবি পোর্টের সাপোর্টও রয়েছে। এছাড়াও রয়েছে ওয়াই ফাই ৫ এবং ব্লুটুথ ভি ৫.১ এবং ওয়্যারলেস কানেক্টিভিটি। 

আরও পড়ুন- ৪৩ ইঞ্চির স্মার্ট টিভির দাম মাত্র ১৩,৯৯৯ টাকা, ভারতের বাজারে হাজির ইনফিনিক্সের নতুন স্মার্ট টিভি

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget