এক্সপ্লোর

Infinix Note 12 Series: ইনফিনিক্স নোট ১২ ৫জি, নোট ১২ প্রো ৫জি লঞ্চ হল ভারতে, দেখুন দাম ও ফিচার

Infinix Smartphone: ইনফিনিক্স নোট ১২ সিরিজের দুটো নতুন ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে।

কলকাতা: ইনফিনিক্স নোট ১২ সিরিজের (Infinix Note 12 Series) দু’টি নতুন মডেল লঞ্চ হয়েছে ভারতে। চলতি বছর মে মাসে ইনফিনিক্স নোট ১২ (Infinix Note 12) এবং ইনফিনিক্স নোট ১২ টার্বো (Infinix Note 12 Turbo) ফোন লঞ্চ হয়েছিল দেশে। এবার লঞ্চ হল ইনফিনিক্স নোট ১২ ৫জি (Infinix Note 12 5G)এবং ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি (Infinix Note 12 Pro 5G) ফোন। এর মধ্যে ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। অন্যদিকে ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের দাম ১৭,৯৯৯ টাকা। ১৪ জুলাই থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। ফ্লিপকার্টের মাধ্যমে ইনফিনিক্স নোট ১২ সিরিজের নতুন দুই ৫জি মডেল কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা।

কী কী অফার থাকছে

ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের ক্ষেত্রে প্রি-অর্ডার করলে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে এই ফোনের দাম কমে হতে পারে ১৫,৪৯৯ টাকা।

অন্যদিকে ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের প্রি-অর্ডার করলে ৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। আর অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ সব ছাড় মিলিয়ে ফোনের দাম কমে হতে পারে ১২,৯৯৯ টাকা।

ইনফিনিক্স নোট ১২ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। র‍্যামের পরিমাণ ১৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, কোয়াড এলইডি ফ্ল্যাশ এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি সেনসর ও ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পুরো ফোনে চার্জ হতে সময় লাগবে এক ঘণ্টা ৩০ মিনিট।

ইনফিনিক্স নোট ১২ ৫জি ফোনের স্পেসিফিকেশন

৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ ৫জি প্রসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন- ১৮০ ওয়াটের থান্ডার চার্জ টেকনোলজি নিয়ে ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স জিরো আলট্রা, দাম কত হতে পারে?

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget