এক্সপ্লোর

Infinix Phone: নতুন ডিজাইনে ভারতে লঞ্চ হল ইনফিনিক্স নোট ৪০ সিরিজ রেসিং এডিশন, দাম কত?

Smartphones: ইনফিনিক্স নোট ৪০ প্রো রেসিং এডিশন এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস রেসিং এডিশন- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। এখানে রয়েছে ফর্মুলা ওয়ান (F1) অনুপ্রাণিত ডিজাইন।

Infinix Phone: ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০ সিরিজ রেসিং এডিশন (Infinix Note 40 Series Racing Edition)। এই স্মার্টফোন সিরিজে এবছর এপ্রিল মাসে দেশে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স নোট ৪০ প্রো এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস মডেল। আর নতুন রেসিং এডিশনের মডেল লঞ্চ হয়েছে এবার। সেখানে রয়েছে ফর্মুলা ওয়ান (F1) অনুপ্রাণিত ডিজাইন। আর এই ডিজাইন করা হয়েছে বিএমডব্লু (BMW) - এর ডিজাইনওয়ার্কের সঙ্গে একত্রিত হয়ে। অরিজিনাল মডেলের মতোই ফিচার রয়েছে ইনফিনিক্স নোট ৪০ সিরিজের রেসিং এডিশনের মডেলেও। যেমন- মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ চিপসেট, ১২ জিবি র‍্যাম, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ১০০ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। 

ইনফিনিক্স নোট ৪০ প্রো রেসিং এডিশন এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস রেসিং এডিশন- এই দুই ফোনের দাম ভারতে কত 

ইনফিনিক্স নোট ৪০ প্রো রেসিং এডিশন ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস রেসিং এডিশনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৮,৯৯৯ টাকা। আগামী ২৬ অগস্ট থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে এবং অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 

ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি - এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার রয়েছে, দেখে নেওয়া যাক 

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুটো ফোনেই। এছাড়াও এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড XOS 14 - এর সাহায্যে। 
  • ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি এবং ইনফিনিক্স নোট ৪০ প্লাস ৫জি - এই দুই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির একটি ডিসপ্লে। এটি একটি কার্ভড থ্রিডি AMOLED ডিসপ্লে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন।
  • ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুই ফোনে রয়েছে ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর। এই সিরিজের ফোনে রয়েছে মেমোরি ফিউশন টেকনোলজি। এর সাহায্যে ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের ১২ জিবি র‍্যামের পরিমাণ ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে ওই মেমোরি ফিউশন টেকনোলজির সাহায্যে। 
  • ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসরও রয়েছে। ফোন দু'টির ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অন্যদিকে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। দুই ফোনেই রয়েছে ২০ ওয়াটের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট। 

আরও পড়ুন- প্রথমবার ভারতে ইয়ারবাডস আনল আইকিউওও সংস্থা, মাত্র ১০ মিনিট চার্জ দিলে চলবে প্রায় ৩ ঘণ্টা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget