এক্সপ্লোর

Infinix Smart 6 Plus: ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস বাজেট ফোনের বিক্রি শুরু, দেখে নিন দাম ও অফার

Budget Phone: ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস একটি বাজেট স্মার্টফোন। অর্থাৎ দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। এই ফোনের দাম ভারতে ৭৯৯৯ টাকা।

Infinix Smart 6 Plus: ভারতের স্মার্টফোনের (Smartphones) বাজারে এখন জনপ্রিয় বাজেট ফোন (Budget Phone)। আজ ৩ অগস্ট দেশে বিক্রি শুরু হচ্ছে ইনফিনিক্স (Infinix Mobile) কোম্পানির নতুন বাজেট ফোনের। সদ্যই লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস (Infinix Smart 6 Plus)। দেখে নিন এই ফোনের বিভিন্ন ফিচার, দাম এবং অফার।

ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের দাম, অফার এবং উপলব্ধতা

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস একটি বাজেট স্মার্টফোন। অর্থাৎ দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। এই ফোনের দাম ভারতে ৭৯৯৯ টাকা। ৩ অগস্ট থেকে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে। Crystal Violet, Tranquil Sea Blue, Miracle Black- এই চারটি রঙে ভারতে উপলব্ধ হবে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোন।

৩ অগস্ট দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ৭৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি কোটাক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়াও আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ৫০০ টাকা পর্যন্ত ছাড় থাকছে।

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) এবং XOS 10- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
  • ইনফিনিক্সের এই ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির Drop notch HD+ ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। এক্সটেনডেড র‍্যাম ফিচারের সাহায্যে এই র‍্যামের পরিমাণ ৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি AI ডেপথ সেনসর এবং ডুয়াল LED ফ্ল্যাশ। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এখানেও রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ।
  • ইনফিনিক্সের নতুন বাজেট ফোনে রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ যার পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচার। ইউজারদের নিরাপত্তার জন্য এইসব ফিচার যুক্ত হয়েছে ফোনে।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে 4G LTE, Wi-Fi, Bluetooth, Micro-USB port- এইসব ফিচার রয়েছে।

আরও পড়ুন- মোটোরোলা 'জি' সিরিজের নতুন বাজেট ফোন মোটো জি৩২ আসছে ভারতে, কবে লঞ্চ?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget