এক্সপ্লোর

Instagram New Features:ইউজারদের সাহায্য করতে আপত্তিকর মন্তব্যে লাগাম টানতে নয়া ফিচার ইনস্টাগ্রামে

এখন ইউজাররা তাঁদের অ্যাপে ‘Limits’ ফিচার দেখতে পারেন, যা সেই সমস্ত ব্যক্তিদের মন্তব্য ও মেসেজ নিজে থেকেই হাইড করবে, যাঁদের সংশ্লিষ্ট ইউজারকে ফলো করেন না।

নয়াদিল্লি: ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় অনেক ইউজারই অভব্য  ও বিদ্বেষমূলক মন্তব্য নিয়ে সমস্যায় পড়েন। ইউজারদের এই সমস্যা ও এর ভুল ব্যবহারের কথা মাথায় রেখে ইনস্টাগ্রাম নয়া কিছু ফিচারের ঘোষণা করেছে। ইউজারদের সহায়তার জন্যই এই ফিচারগুলি এনেছে ইনস্টাগ্রাম। কোম্পানি কমেন্টস ও ডাইরেক্ট মেসেজের সীমা বেঁধে দিতে এই ফিচার এনেছে।  কেউ আপত্তিজনক মন্তব্য করতে চাইলে সেক্ষেত্রে ইনস্টাগ্রামের পক্ষ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হবে। 

এর সঙ্গেই এই অ্যাপ নয়া হিডেন ওয়ার্ডস ফিচার্সও যুক্ত করেছে। অর্থাৎ, এখন ইউজাররা তাঁদের অ্যাপে ‘Limits’ ফিচার দেখতে পারেন, যা সেই সমস্ত ব্যক্তিদের মন্তব্য ও মেসেজ নিজে থেকেই হাইড করবে, যাঁদের সংশ্লিষ্ট ইউজারকে ফলো করেন না। ইনস্টাগ্রামে এই ফিচার সবার জন্যই পাওয়া যাবে। এই ফিচার সক্রিয় করতে প্রথমে ইউজারদের প্রাইভেসি সেটিংসে যেতে হবে।  

অ্যাপ  আগে থেকেই  'Hidden Words' ফিচার দিয়ে রেখেছে, যা আপত্তিজনক শব্দ, মন্তব্য ও ইমোজি ফিল্টার করে সেগুলিকে Hidden folder রেখে দেয়। কোনও গ্রাহক কোনও কিছু না দেখতে চাইলে সেগুসি কখনও খোলার প্রয়োজন নেই। সেইসঙ্গে তা ডাইরেক্ট মেসেজ রিকোয়েস্টকেও ফিল্টার করে, যা স্প্যামযুক্ত বা নিম্ন গুণমানের হতে পারে। 

যদিও এ ফিচার কয়েকটি দেশেই পাওয়া যেত। কিন্তু ইনস্টাগ্রাম চলতি মাসের শেষের মধ্যেই সমগ্র বিশ্বেই এই ফিচার লঞ্চ করতে চলেছে। ফেসবুকের মালিকানাধীন কোম্পানি সম্ভাব্য আপত্তিজনক শব্দ, হ্যাশট্যাগ ও ইমোজি তালিকার বিস্তার ঘটিয়েছে, যা নিজে থেকেই বিভিন্ন মন্তব্যকে ফিল্টার করে এবং তা মাঝেমধ্যেই আপডেট করা করা হবে। 
এখন থেকে ইনস্টাগ্রামে কোনও আপত্তিজনক মন্তব্য কেউ করলে কোম্পানির পক্ষ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হবে। কোম্পানি দাবি করেছে, গত সপ্তাহে সম্ভাব্য আপত্তিজনক মন্তব্য নিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১০ লক্ষ বার সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে ইউজারদের পক্ষ থেকে প্রায় ৫০ শতাংশ বার মন্তব্য সম্পাদিত বা সরানো হয়েছে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget