এক্সপ্লোর

Instagram New Feature: বন্ধ করা যাবে লাইক-কাউন্ট, আপত্তিকর কমেন্ট, একাধিক আপডেট ফেসবুক-ইনস্টাগ্রামে

আনা হয়েছে 'ফেভারিটস ফিড' ও 'চুজ হু ক্যান কমেন্ট' ফিচার।

সান ফ্রান্সিসকো : নেটজগতে জনপ্রিয়তার তথাকথিত মাপকাঠি 'লাইক'-এর নিয়ন্ত্রণ এবার গ্রাহকদের হাতেই তুলে দিল ফেসবুক-ইনস্টাগ্রাম। কোনও একটি নির্দিষ্ট পোস্টে কতজন লাইক করেছেন, এবার থেকে সেটা কেউ না চাইলে আর পাবলিক থাকবে না। এমনই নতুন ফিচার আনল ফেসবুক-ইনস্টাগ্রাম। শুধু লাইক নিয়ন্ত্রণই নয়, আপত্তিকর মন্তব্য ছেঁকে বাদ দেওয়া, কার বা কাদের পোস্ট ফিডে দেখবেন তার নিয়ন্ত্রণের মতো একাধিক নতুন ফিচার এনেছে তারা।

তথাকথিত জনপ্রিয়তার মাপকাঠি লাইক চাইলে পাবলিক না রাখার এই ফিচারের সংযোজন প্রসঙ্গে ফেসবুক-ইনস্টাগ্রমের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ইনস্টাগ্রামে কয়েকদিন ধরেই লাইক না দেখানোর প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে চালিয়ে চাপ কমানোর চেষ্টা করছিলাম আমরা। অনেক গ্রাহকের থেকেই আমরা ফিডব্যাকের ভিত্তিতে বুঝেছি লাইকের কাউন্ট যেমন অনেকের কাছে আনন্দের তেমনই আবার অনেকের কাছেই তা বিরক্তিকরও। লাইকের ভিত্তিতে মূলত ট্রেন্ডিং বিষয় বোঝা যায়, তবে এবার থেকে সেটার দখল নিজেদের কাছে রাখার বিকল্প দেওয়া হচ্ছে।

গ্রাহকরা কীভাবে তাদের সোশ্যাল মিডিয়া জীবনকে দেখবেন তার দখল তাদের কাছেই রাখার জন্য লাইক কাউন্ট বন্ধ করার বিকল্পের পাশাপাশি আপত্তিকর কমেন্ট ছেঁকে ফেলা, ফেসবুকের নিউজ ফিডে ঠিক কী দেখবেন সেটার মতো বিকল্পও রাখা হয়েছে। আনা হয়েছে 'ফেভারিটস ফিড' ও 'চুজ হু ক্যান কমেন্ট' ফিচার।

সেটিংসয়ের নিউ পোস্ট সেকশনে গিয়ে অ্যাকটিভ করা যাবে হাইড লাইক কাউন্ট। যার সাহায্যে ফিডের সব পোস্টের ক্ষেত্রে তা কার্যকর হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামের বক্তব্য, লাইকের গুণতির থেকেও ভালো ছবি- ভিডিও যাতে গ্রাহকরা শেয়ার করেন সেটাই প্রাধান্য তাদের।

পাশাপাশি ফেসবুক ও ইনস্টাগ্রামে এক্সপার্ট ও ক্রিয়েটরদের সঙ্গে কোল্যাবরশনের ক্ষেত্রেও নতুন আপডেটেড ফিচার এনেছে ফেসবুক-ইনস্টাগ্রাম।

কোম্পানির তরফে বার্তা, তাদের প্ল্যাটফর্ম লোক যেভাবে দেখেন সেখানে এভাবে লাইক কাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ ছিল না। তবে গ্রাহকদের নেট-অভিজ্ঞতা যাতে সুখকর হয় ও কোনওভাবেই অযাচিত চাপ তৈরি না হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই তাদের এই পদক্ষেপ।

 

 

সেরা শিরোনাম

গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
গান, কল এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সেরা ৪টি TWS ইয়ারবাড— কোন আপনার জন্য সেরা?
boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
'80 Photo Trend: ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
ট্রেন্ডে ৮০- র দশকের রেট্রো লুক, কীভাবে বানাবেন আপনার ছবি, কী কী প্রম্পট দেবেন ChatGPT- কে?
iPhone Duo Foldable: অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?
অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন আইফোন ডুও?

ভিডিও

NRS Hospital : এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল | ABP Ananda Live
Mahua Maitra : ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র | ABP Ananda live
Kakdwip Incident : কাকদ্বীপে জোড়া হত্যাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর মোড় | ABP Ananda Live
Ritabrata Banerjee : 'সরকারের কাজে ও কথায় কোনও মিল থাকছে না', আক্রমণ ঋতব্রতর
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দিয়ে কীভাবে ঋতব্রত তৃণমূলেরা নির্বাচনে লড়তে পারেন ?:কল্যাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget