এক্সপ্লোর

iPhone 13-এর লঞ্চ ডেট কবে ? জেনে নিন ফোনের পাঁচ গোপন খবর

iPhone 13-এর নতুন লিকস বলছে, ১৭ নয় ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটতে চলেছে বহু প্রতীক্ষিত এই ফোনের। ফ্রন্ট পেজ টেকের টিপস্টার জন প্রসারের মতে, ২৪ সেপ্টেম্বর থেকে নতুন ফোনের সেল শুরু করবে অ্যাপল।

নয়াদিল্লি: iPhone 13 লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এসেছে একাধিক গোপন তথ্য। টেক সাইটগুলির দাবি সত্যি মানলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই লঞ্চ করা হবে এই ফোন। যা বাজারে আসতে পারে চলতি মাসের শেষের দিকে। কী কী থাকতে পারে অ্যাপলের এই ফোনে ? 

১ আইফোন ১৩-এর লঞ্চের সম্ভাব্য তারিখ (iPhone 13 Launch Date)
iPhone 13-এর আত্মপ্রকাশ ঘিরে ফের জল্পনা শুরু। নতুন লিকস বলছে, ১৭ নয় ১৪ সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটতে চলেছে বহু প্রতীক্ষিত এই ফোনের। ফ্রন্ট পেজ টেকের টিপস্টার জন প্রসারের মতে, ২৪ সেপ্টেম্বর থেকে নতুন ফোনের সেল শুরু করবে অ্যাপল। তবে ভারতের বুকে একই দিনে ওই সেল শুরু হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি টিপস্টার। 

২ দাম বাড়তে পারে iPhone 13-এর ?
সম্প্রতি অ্যাপল আইফোন ১৩ (iPhone 13) নিয়ে নতুন তথ্য ফাঁস করেছে এক টেক সাইট। যেখানে বলা হয়েছে, তাইওয়ানের কোম্পানি চিপের দাম বাড়ানোয় ফোনের দাম বাড়াতে হবে অ্যাপলকে। বর্তমানে Taiwan Semiconductor Manufacturing Company (TSMC)অ্যাপলকে ফোনের চিপ সরবরাহ করে। ২০২২ সালে থেকে এই বর্ধিত দাম লাগু করবে (TSMC)। তবে লাভ কমাতে রাজি নয় অ্যাপল। তাই ফোনের দাম বাড়িয়েই তা বিক্রি করবে 'আমেরিকান টেক জায়ান্ট'।

সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে টেক সাইট ডিজি টাইমস।রিপোর্ট বলা হয়েছে, চিপ তৈরির খরচ ২০ শতাংশ বাড়াতে চলেছে (TSMC)। ইতিমধ্যেই অ্যাপল-সহ অন্যান্য কোম্পানিগুলিকে সেই খবর জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই কারণে iPhone 13-এর দাম প্রত্যাশার থেকে আরও ৩-৫ শতাংশ বেশি রাখবে অ্যাপল।

৩ আইফোনের সম্ভবত চারটে ভ্যারিয়েন্ট (iPhone 13 Variant)
চিনা মাইক্রো ব্লগিং সাইট উইবো আগে জানিয়েছিল আগামী ১৭ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৩(iPhone 13)। ইতিমধ্যেই লিকসের প্রমাণস্বরূপ আইফোন ১৩ (iPhone 13) সিরিজের সব ফোনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সাইটে। যেখানে iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini-র ছবি দেওয়া রয়েছে।

৪ আইফোন ১৩-এ স্যাটেলাইট কানেক্টিভিটি (iphone 13 will support satellite connectivity)
iPhone 13-এ থাকতে পারে বড়সড় চমক। স্যাটেলাইট ফোনের মতো কানেক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে ফোনে। যার ফলে দুর্গম অঞ্চলে থাকলেও সমস্যায় পড়তে হবে না গ্রাহককে। কল ড্রপ ছাড়াই কথা বলতে পারবেন তিনি। এমনই দাবি করেছেন অ্যাপলের অ্যানালিস্ট মিং চি কু। টেক সাইট ম্যাক রিউমারসের রিপোর্ট বলছে, আইফোন ১৩-এ নতুন ফিচার দিতে পারে কোম্পানি। যেখানে নেটওয়ার্ক খারাপ থাকলেও স্যাটেলাইট কলের সুযোগ পাবেন ক্রেতারা। 

৫ ক্যামেরায় থাকতে পারে 'প্রো-রেজ' ভিডিয়ো ফিচার
বিল্ড কোয়ালিটির পাশাপাশি চমকে দেওয়ার মতো ক্যামেরা। আগামী ফ্ল্যাগশিপ ফোনে 'বাজার মাতাতে' আসছে অ্যাপল। iPhone 13-এ দেওয়া হয়েছে 'প্রো-রেজোলিউশনের' সেন্সর।শোনা যাচ্ছে,iPhone 13-এও থাকছে তিনটি রেয়ার ক্যামেরা। তবে আগের থেকে বড় সেন্সর থাকতে পারে ফোনে। এমনকী ভিডিয়ো তোলার ক্ষেত্রে প্রো-রেজোলিউশনের ফিচার এনেছে কোম্পানি। নতুন ফোনে 'পোট্রেট ভিডিয়ো মোড' ফিচার দিয়েছে কোম্পানি।এই নতুন ভিডিয়ো ফিচারকে 'প্রো-রেজ' বা প্রো রেজোলিউশন ফিচার বলা হচ্ছে। 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget