এক্সপ্লোর

iPhone 13 models: আরও বড় ক্যামেরা বাম্প ! বদলে যাচ্ছে iphone 13

১২ সিরিজে ফিরে এসেছিল আইফোন ৫ সিরিজের স্মৃতি। পুরু লে-আউটের সঙ্গে নজরকাড়া ডিজাইন। যা দেখে স্বাভাবিকভাবেই নতুন সিরিজের দিকে ঝুঁকেছিল ক্রেতারা। টেক ব্লগাররা বলছেন, এবার আইফোন ১৩-র ডিজাইনে আর চমক আনছে কোম্পানি।

স্যান ফ্রান্সিসকো : ১২ সিরিজে ফিরে এসেছিল আইফোন ৫ সিরিজের স্মৃতি। পুরু লে-আউটের সঙ্গে নজরকাড়া ডিজাইন। যা দেখে স্বাভাবিকভাবেই নতুন সিরিজের দিকে ঝুঁকেছিল ক্রেতারা। টেক ব্লগাররা বলছেন, এবার আইফোন ১৩-র ডিজাইনে আরও চমক আনছে কোম্পানি।

প্রিমিয়াম লুকের সঙ্গে পাল্লা দেওয়া স্পেকস। এই দুইয়ের ওপর ভর করেই বিশ্ব বাজারে দাপিয়ে বেড়াচ্ছে অ্যাপলের আইফোন। আইওএস অপারেটিং সিস্টেম হওয়ায় আগে থেকেই আইফোনে রয়েছে গ্রাহকদের সুরক্ষা। ফোনের গোপন তথ্য হ্যাক করতে কালঘাম ছোটে হ্যাকারদের। শোনা যাচ্ছে, এবার আরও উন্নত প্রযুক্তির সঙ্গে নজরকাড়া ডিজাইন আনছে আইফোন।

আরও পুরু হতে চলেছে আইফোনের ১৩ মডেল। ফোন পুরু হওয়ার সঙ্গে সঙ্গে বড় হতে পারে ক্যামেরা বাম্প। এই ক্ষেত্রে বাইরের দিকে কম প্রসারিত হবে ক্যামেরা লেন্স। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের জন্য ফোনের মধ্যে ফিজিক্যাল মেকানিজম দিতে হয় কোম্পানিকে। যার ফলে ক্যামেরা বাম্প অনেক কোম্পানিরই পুরু হয়। যদিও অ্যাপেলের ক্ষেত্রে ১২ সিরিজেই একটু বড় হয়েছে বাম্প। যদিও তাতে গ্রাহকদের খুব একটা সমস্যার মুখোমুখি হতে হয়নি।

ম্যাকরিউমারস-এর রিপোর্ট বলছে, এবারও aCE সিরিজ আনা হচ্ছে iphone 13-এ। যেখানে iphone 13aCE বাদেও দেখা যাবে iphone 13 pro। এই দুই মডেলের থিকনেস হবে ৭.৫৭ এমএম। আগে আইফোন ১২-এ যা ছিল ৭.৪ এমএম। ক্যামেরা বাম্পের ক্ষেত্রেও দেখা যাবে এই পরিবর্তন। আগের iphone 12aCE মডেলে ছিল ১.৫ এমএম থেকে ১.৭ এমএম-এর ক্যামেরা বাম্প। যদিও শোনা যাচ্ছে, ১৩ সিরিজে ২.৫১ এমএম এর ক্যামেরা বাম্প হতে পারে।

এখানেই শেষ নয়। iphone 13 pro মডেলে থাকতে পারে সবথেকে বেশি ক্যামেরা বাম্প। এই মডেলের ক্ষেত্রে ৩.৬৫ এমএম এ ক্যামেরা বাম্প থাকবে ফোনে। মূলত লেন্সকে বাঁচাতেই এই আইফোনের পরবর্তী মডেলগুলিতে ক্যামেরা বাম্প বাড়াতে পারে কোম্পানি। ২০২০ আইপ্যাড প্রো মডেলে এই ধরনের ক্যামেরা বাম্প ব্যবহার করেছে কোম্পানি।

বিভিন্ন টেক সাইটের মতে, নতুন মডেলে 'সেন্সর শিফট স্টেবিলাইজেশন' দেবে অ্যাপল। যা কম আলোতে ফটো তুলতে ও ছবি তোলার সময় হাত কাঁপলে কাজে আসবে। আগে 'অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশ'নের ওপরই ভরসা করত অ্যাপল। এবার নতুন প্রযুক্তি আনতে চলেছে সংস্থা।

সেরা শিরোনাম

Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget