এক্সপ্লোর

iPhone 14: ১২ হাজার টাকা ছাড়ে মিলবে আইফোন ১৪ ! কোথায় পাবেন এই অফার ?

iPhone 14 Sale: ফ্লিপকার্টে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উইন্টার ফেস্ট সেল আর সেখানেই নতুন সেল আইটেম হিসেবে দেখা যাচ্ছে আইফোন ১৪ যার ১২৮ জিবি ভ্যারিয়ান্টের দাম প্রায় ৫৮ হাজার টাকা।

iPhone in India: গত বছরই বাজারে এসেছিল আইফোন ১৪। আইফোনকে ঘিরে এমনিতেই ক্রেতাদের মধ্যে একটা চাপান উতোর চলতেই থাকে। বিভিন্ন মডেলে বিভিন্ন ফিচার্সের আপডেট নিয়ে হাজির হয় অ্যাপল (Apple)। দামের হেরফেরও দেখা যায় বিস্তর। তবে কেউ যদি বলে, আইফোন ১৪ (iPhone 14) কিনতে গিয়ে আপনি হাতে গরম ১২ হাজার টাকার ছাড় পেয়ে যাবেন, সে কথা কি প্রথমে বিশ্বাস হবে?

কীভাবে এত কম দামে আইফোন পাবেন?

ফ্লিপকার্টে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উইন্টার ফেস্ট সেল আর সেখানেই নতুন সেল আইটেম হিসেবে দেখা যাচ্ছে আইফোন ১৪ যার ১২৮ জিবি ভ্যারিয়ান্টের দাম প্রায় ৫৮ হাজার টাকা। ফোনের মডেলটির আসল দাম যেখানে ৬৯,৯০০ টাকা, সেখানে ১২ হাজার টাকা ছাড় দিয়ে আপনি ফোনটি কিনতে পারবেন মাত্র ৫৭,৯০০ টাকায়। যদিও এই আইফোন ১৪ (iPhone 14) বাজারে এসেছিল ২০২২ সালে আর তাই এক বিশাল অফার নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট। আপনি যদি আপনার পুরনো আইফোনের সঙ্গে এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রেও বিশাল ছাড়। আপনার আইফোন ১২-কে আপগ্রেড করতে চাইলে নতুন ফোনের দামে আপনি পেয়ে যাবেন ২০,৯৫০ টাকা ছাড়। তাছাড়া আইফোন ১৩-র সঙ্গে এক্সচেঞ্জ করতে চাইলে আপনি পাবেন ২২,৩৫০ টাকা ছাড়। ফলে এই শীতের সুবর্ণ সুযোগ কি হাতছাড়া করা উচিত হবে ?

দাম আরও কমবে

এ তো গেল ফ্লিপকার্টের নিজস্ব অফারের কথা যেখানে মাত্র ৫৮ হাজার টাকাতেই আপনি পেয়ে যাবেন আইফোন ১৪ (iPhone 14)। এর সঙ্গে আপনি যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে ফোনের দামের উপর সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। EMI-তে ফোন কিনলে ৯ মাসের ইনস্টলমেন্টের ক্ষেত্রে ফোনের মোট দামের উপর অতিরিক্ত ৭৫০ টাকা ছাড় পেয়ে যাবেন আপনি। ফলে দাম যে আরও কমবে তাতে সন্দেহ নেই।

ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) গত মাসেই আইফোন পাওয়া গিয়েছে আকর্ষণীয় ছাড়ে (iPhone Offers)। আইফোন ১২ মডেলে এই অফার ছিল। চলতি বছরে আইফোন ১৫ সিরিজ লঞ্চ হয়েছে। তার ফলে আগের আইফোন সিরিজের দাম কমেছে। সেই তালিকাতেই ছিল আইফোন ১২, এখন আইফোন ১৪-রও দাম কমছে। অ্যান্ড্রয়েড ইউজাররা যদি আইফোন কিনবেন বলে পরিকল্পনা করেন, তাহলে আইফোন ১৪ মডেল তাঁদের জন্য ভাল অপশন। ফ্লিপকার্টে সেই সময় কিনলে মাত্র ৩০ হাজার টাকার কমেই পেয়ে যেতে পারতেন আইফোন ১২।

আরও পড়ুন: iPhone: আইফোন ১৫-এর পরে এবার আইফোন ১৬, কবে আসছে? থাকছে কোন চমক?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget