এক্সপ্লোর

Apple Refund: আইফোন ১৫ বা ১৪ কেনা আছে ? ১০ হাজার টাকা রিফান্ড দেবে অ্যাপল- কীভাবে পাবেন ?

Apple Refund Policy: এর মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস। অ্যাপল সংস্থা ঘোষণা করেছে এক ধাক্কায় ১০ হাজার টাকা কমে যাবে এই সমস্ত ফোনগুলির দাম।

iPhone 15 Refund: ২০২৪ সালে অ্যাপল সম্প্রতি ভারতের বাজারে নিয়ে এসেছে আইফোন ১৬ সিরিজের মডেল। এই একেবারে নতুন আইফোন ১৬ সিরিজের (iPhone 16 Series) মধ্যে রয়েছে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। অ্যাপল আইফোন ১৬ গতকাল থেকেই প্রি বুকিং (iPhone 15 Refund) শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে বাজারে আইফোন ১৬-র বিক্রি শুরু হয়ে যাবে। প্রতি বছরের মত এই বছরেও আইফোন ১৬ সিরিজ লঞ্চ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাপলের (Apple Refund) পক্ষ থেকে আইফোনের পুরনো মডেলের দাম কমানোর ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে রয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস। অ্যাপল সংস্থা ঘোষণা করেছে এক ধাক্কায় ১০ হাজার টাকা কমে যাবে এই সমস্ত ফোনগুলির দাম। আইফোন ১৫-এর প্রো মডেলগুলি বিক্রি করা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। এই সংস্থার অফিসিয়াল স্টোরে এখন আর পাওয়া যায় না আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলগুলি। অ্যাপল অথরাইজড অন্যান্য স্টোরে বা কোনও থার্ড পার্টি বিক্রেতার কাছে এই আইফোনের মডেলগুলি পাওয়া যাবে।

সংবাদসূত্রে জানা গিয়েছে আইফোন ১৫, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস মডেল যে সমস্ত ক্রেতারা কিনে ফেলেছেন সম্প্রতি তারা ১০ হাজার টাকার রিফান্ড পেতে পারেন সংস্থার তরফ থেকে। অ্যাপলের প্রাইস প্রোটেকশন পলিসি অনুযায়ী নির্বাচিত কিছু গ্রাহকই এই রিফান্ডের বিকল্প পাবেন। অ্যাপল ঠিক যেদিন আইফোন ১৫ ও ১৪ সিরিজের মডেলের দাম কমানোর ঘোষণা করেছে সেই দিনের থেকে ১৪ দিনের মধ্যে যে সমস্ত গ্রাহক এই সমস্ত মডেল কিনেছেন তারাই কেবলমাত্র এই ১০ হাজার টাকা রিফান্ডের সুযোগ পাবেন। অফিসিয়াল অ্যাপল স্টোরে গিয়ে এই রিফান্ডের ব্যাপারে খোঁজ নিতে পারেন গ্রাহকরা, অথবা টোল ফ্রি নম্বর ০০০৮০০ ০৪০ ১৯৬৬ নম্বরে ফোন করে নিতে হবে। এই রিফান্ড পাওয়ার ক্ষেত্রে ফোন কেনার আসল রশিদ লাগবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Realme 5G Phones: ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন, দাম কত হতে পারে এই ৫জি ডিভাইসের?

সেরা শিরোনাম

Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget