এক্সপ্লোর

iPhone 16 Series: প্রি-বুকিং করলে আইফোন ১৬ সিরিজের ফোনের দামে কী কী ছাড় পাওয়া যাবে?

Apple iPhone 16 Series: অ্যাপেল স্টোর এবং ইন্ডিয়া আই স্টোরে আইফোন ১৬ সিরিজের জন্য প্রি-বুকিং করলে কেনার সময় ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার- এগুলি পাবেন ক্রেতারা। ফলে দাম অনেকটাই কমবে।

iPhone 16 Series: আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ হয়েছে গত ৯ সেপ্টেম্বর। এই সিরিজের অ্যাপেল লঞ্চ করেছে আইফোন ১৬ (iPhone 16), আইফোন ১৬ প্রো (iPhone 16 Pro), আইফোন ১৬ প্লাস (iPhone 16 Plus) এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স (iPhone 16 Pro Max) - এই চারটি মডেল। অনলাইন অ্যাপেল স্টোর (Apple Store) এবং অন্যান্য বড় রিটেল স্টোরে প্রি-অর্ডার করা যাবে আইফোন ১৬ সিরিজের এই ফোনগুলি। প্রি-অর্ডার করলে ক্রেতারা বেশ কিছুটা ছাড়ে কম দামে আইফোন ১৬ সিরিজের ফোন কিনতে পারবেন। ভারতে এখনও বিভিন্ন রিটেল স্টোর এবং ই-কমার্স সংস্থা থেকে আইফোন ১৬ সিরিজের ফোন কেনার জন্য উপলব্ধ হয়নি। 

আইফোন ১৬ সিরিজের ফোন কেনার ক্ষেত্রে কোথায় কত টাকা অফার রয়েছে দেখে নিন 

IndiaiStore অথবা iStore ওয়েবসাইটে আইফোন ১৬ সিরিজের ফোন কেনার ক্ষেত্রে বেশ কিছু অফার পাওয়া যাবে যদি ক্রেতারা প্রি-বুকিং করে থাকেন তাহলে। আইফোন ১৬ বেস মডেল যা ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ৭৯,৯০০ টাকা। যদি ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এবং এসবিআই- এর ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে ৫০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। একই অফার প্রযোজ্য আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ডের ক্ষেত্রেও। 

এর পাশাপাশি ক্রেতারা ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন পুরনো ফোনের পরিবর্তে আইফোন ১৬- র বেস ভ্যারিয়েন্ট কিনলে। এর সঙ্গে আবার ৬০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন ক্রেতারা। তবে এক্ষেত্রে আইফোন ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ আছে এমন মডেল এক্সেচঞ্জ করতে হবে এবং ফোনের পরিস্থিতি-অবস্থা ভাল থাকতে হবে। 

একই অফার প্রযোজ্য রয়েছে আইফোন ১৬ প্লাসের ক্ষেত্রে। অন্যদিকে আইফোন ১৬ প্রো মডেলের ক্ষেত্রে ৪০০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুবিধা থাকছে এবং একই এক্সচেঞ্জ অফার পেতে পারেন ক্রেতারা। 

অ্যাপেল স্টোরে আইফোন ১৬ সিরিজের ফোনের জন্য কী কী অফার রয়েছে 

এখানে প্রি-বুকিং করলে কোনও ক্যাশব্যাক পাওয়া যাবে না। তবে ক্রেতারা পুরনো ফোনের বদলে আইফোন ১৬ কিনলে থাকছে এক্সচেঞ্জ অফার পাওয়ার সুবিধা। আইফোন ১৫ প্রো এক্সচেঞ্জ করলে ৬১,৫০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন আপনি। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কম দামে কেনা যাবে ৫জি ফোন, কোন সংস্থার ফোনে সুযোগ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget