এক্সপ্লোর

iPhone 16 Series: প্রথমবার আইফোন ১৬ সিরিজের প্রো মডেল তৈরি হতে পারে ভারতে, লঞ্চের দিনই নাকি কেনাও যাবে

iPhone 16 Pro And iPhone 16 Pro Max: আইফোন ১৬ সিরিজে লঞ্চ হতে পারে আইফোন ১৬, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ প্লাস- এই চারটি আইফোন লঞ্চের কথা রয়েছে।

iPhone 16 Series: চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। যদিও অ্যাপেল সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি আনুষ্ঠানিক ভাবে। তবে আইফোন ১৬ সিরিজ লঞ্চের আগে শোনা গিয়েছে একটি নতুন তথ্য। সূত্রের খবর, অ্যাপেল সংস্থা নাকি পরিকল্পনা করেছে আইফোন ১৬ প্রো মডেল (iPhone 16 Pro Models) ভারতে তৈরি করা হবে। এমনকি এও শোনা গিয়েছে, যেদিন থেকে গ্লোবাল মার্কেটে আইফোন ১৬ প্রো ফোন বিক্রি শুরু হবে সেদিন থেকেই ভারতে তৈরি হওয়া ফোনেরও বিক্রি শুরু হবে। এর আগে ভারতে আইফোন তৈরি হয়েছে। তবে তা আইফোন সিরিজ লঞ্চের পর। কিন্তু এই প্রথমবার লঞ্চের সময় বা বলা ভাল লঞ্চের আগেই ভারতে তৈরি হবে আইফোন ১৬ প্রো ফোন, এমনটাই শোনা গিয়েছে এখনও পর্যন্ত। এর পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, আইফোনের ব্যাটারিও ভারতে তৈরির পরিকল্পনা রয়েছে। অন্যান্য সংস্থাকেও সেই কাজে আহ্বান জানিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। 

আইফোন ১৬ সিরিজে লঞ্চ হতে পারে আইফোন ১৬, আইফোন ১৬ প্রো, আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ প্লাস- এই চারটি আইফোন লঞ্চের কথা রয়েছে। শোনা যাচ্ছে, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই ফোনই ভারতে তৈরি হবে। এই প্রথম ভারতে তৈরি হবে আইফোনের 'প্রো' মডেল। 

আইফোন ১৬ সিরিজের এই দুই 'প্রো' মডেলের চার্জিং ফিচারের সাপোর্টেও থাকতে চলেছে চমক, এমনটাই শোনা গিয়েছে 

সূত্রের খবর, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই আইফোন মডেলে সর্বোচ্চ ৪০ ওয়াটের ওয়্যারড এবং ২০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং (MagSafe) ফিচারের সাপোর্ট দেখা যেতে পারে। যদি এই তথ্য সত্য হল তাহলে নিঃসন্দেহে আইফোন ১৬ সিরিজের ফোনে আগের মডেলের তুলনায় একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। ফোনে কম সময়ে চার্জ হওয়া, দ্রুত গতিতে চার্জ হওয়া সমস্ত ইউজারদের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই যদি আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স - এই দুই আইফোনে চার্জিং স্পিড বাড়ে তাহলে ইউজারদের সুবিধা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেল সংস্থা আইফোন ১৫ সিরিজের ক্ষেত্রে ২৭ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের MagSafe চার্জিং স্পিড রেখেছিল। এই সীমাবদ্ধতা এবার আইফোন ১৬ সিরিজের পার হবে বলেই অনুমান। আর তার ফলে আইফোন ১৬ সিরিজের ফোন আরও দ্রুত অর্থাৎ কম সময়ে চার্জ হবে। 

আরও পড়ুন- আসছে নাথিং ফোন ২এ প্লাস, আগের মডেলের থেকে কোন কোন ফিচার আপডেট হচ্ছে নতুন ফোনে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget