এক্সপ্লোর

iQoo Smartphones: আইকিউওও ১২ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে এই ডিভাইসে?

iQoo 12 5G: কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। 

iQoo Smartphones: অবশেষে প্রকাশ্যে এল ভারতে আইকিউওও ১২ সিরিজ (iQoo 12 Series) লঞ্চের দিনক্ষণ। এই স্মার্টফোন সিরিজে আইকিউওও ১২ (iQoo 12 5G) এবং আইকিউওও ১২ প্রো (iQoo 12 Pro)- এই দুই মডেল রয়েছে। ইতিমধ্যেই এই দুই ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই তালিকায় ফোনের প্রসেসর এবং ব্যাক প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। আইকিউওও ইন্ডিয়ার সিইও নিপুন মার্য্য এক্স মাধ্যমে জানিয়েছেন আইকিউওও ১২ ৫জি ফোন অর্থাৎ আইকিউওও ১২ স্মার্টফোন সিরিজের বেস বা ভ্যানিলা মডেল আগামী ১২ নভেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন আইকিউওও ১১ মডেলের সাকসেসর ডিভাইস। আইকিউওও ১২ প্রো - এই ফোন ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। 

আইকিওও ১২ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে

  • কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট। 
  • এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির BOE OLED প্যানেল থাকার সম্ভাবনা রয়েছে যেখানে ১.৫কে রেজোলিউশন থাকতে পারে এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
  • আইকিউওও ১২ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি OmniVision OV50H সেনসর থাকতে পারে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর, ৬৪ মেগাপিক্সেলের OV64B টেলিফটো শুটার (৩ এক্স অপটিকাল জুম এবং ১০০ এক্স ডিজিটাল জুম যুক্ত) থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেনসর।
  • এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। এছাড়াও ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এর পাশাপাশি ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪ সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। 

Flipkart Big Diwali Sale: দীপাবলি (Diwali 2023) উপলক্ষ্যে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের (Flipkart Sale) নতুন সেল। ২ নভেম্বর থেকে সাধারণ ক্রেতাদের জন্য ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল (Flipkart Big Diwali Sale) শুরু হলেও প্লাস মেম্বারদের জন্য ১ নভেম্বর থেকেই কেনাকাটার সুযোগ থাকছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল। ই-কমার্স সংস্থার তরফে জানানো হয়েছে আইফোন, ১৪, স্যামসাং গ্যালাক্সি এফ১৪, রেডমি নোট ১২ প্রো, মোটোরোলা এজ ৪০ এবং অন্যান্য আরও অনেক ফোনের দামে থাকতে চলেছে দুরন্ত ছাড়। 

আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসরের সঙ্গে ৪কে জুম ফিচার ! কোন ফোনে থাকতে চলেছে এই অত্যাধুনিক ফিচার?

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Howrah Municipal Corporation |
Malda News | আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ৪
Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget