এক্সপ্লোর

iQoo 13: ভারতে আইকিউওও ১৩ ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে চলেছে এই মডেল?

iQoo 13 Phone: আইকিউওও ১২ ফোন লঞ্চ হয়েছিল ৫২,৯৯৯ টাকায়। তার থেকে আইকিউওও ১৩ ফোনের দাম বেশি হবে। 

iQoo 13: আইকিউওও ১৩ ফোন (iQoo 13) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৩ ডিসেম্বর। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এবছর অক্টোবর মাসেই চিনে লঞ্চ হয়েছে আইকিউওও ১৩ ফোন। এবার দেখে নেওয়া যাক আইকিউওও ১৩ ফোনের দাম কত হতে পারে এই দেশে। এক্স মাধ্যমে টিপস্টার মুকুল শর্মা আভাস দিয়েছেন আইকিউওও ১৩ ফোনের দাম সম্পর্কে। এই ফোনের বেস ভ্যারিয়েন্টে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এই মডেলের দাম ৫৫ হাজার টাকার কমই হবে। তবে নির্দিষ্ট দাম কত হবে তা জানা যায়নি। আইকিউওও ১৩ ফোনে কোয়ালকমের কাটিং এজ স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ প্রসেসর থাকবে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট থাকবে এই ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না ফোন। আইকিউওও ১২ ফোন লঞ্চ হয়েছিল ৫২,৯৯৯ টাকায়। তার থেকে আইকিউওও ১৩ ফোনের দাম বেশি হবে। ভারতে লঞ্চের পর আইকিউওও ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে আইকিউওও ১৩ ফোন। 

আইকিউওও ১৩ ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে 

  • আইকিউওও ১৩ ভারতে লঞ্চ হতে চলেছে প্রথম ফোন হিসেবে যেখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকবে। এছাড়াও থাকতে চলেছে আইকিউওও সংস্থার কিউ২ চিপ। 
  • এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যেখানে 2K রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। 
  • আইকিউওও ১৩ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকতে চলেছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনর থাকার কথা রয়েছে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকার কথা রয়েছে আইকিউওও ১৩ ফোনে। 
  • একটি ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১২০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে চলেছে আইকিউওও ১৩ ফোনে। আইকিউওও ১২ ফোনের সাকসেসর হিসেবে এই আইকিউওও ১৩ ফোন লঞ্চ হতে চলেছে। 

আরও পড়ুন- ডিসেম্বরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১৪ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হতে পারে, জেনে নিন সম্ভাব্য দাম 

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget