এক্সপ্লোর

ভিভো-র সাব-ব্র্যান্ড iQoo-এর নতুন ফোন আসছে, একসঙ্গে লঞ্চ হবে দুটো মডেল

iQoo Smartphones: আইকিউওও নিও ৭ এসই ফোন লঞ্চ হতে পারে আইকিউওও ১১ সিরিজের ফোনের সঙ্গে।

iQoo Neo 7 SE: আইকিউওও ১১ সিরিজের (iQoo 11 Series) সঙ্গে চিনে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৭ এসই (iQoo Neo 7 SE) ফোন। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। ২ ডিসেম্বর এই ফোন চিনে লঞ্চের কথা রয়েছে। ওই একইদিনে লঞ্চ হবে আইকিউওও ১১ সিরিজ। সম্প্রতি আইকিউওও নিও ৭ এসই ফোনের একটি টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট থাকবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে, ভিভো-র সাব-ব্র্যান্ড আইকিউওও তাদের আর একটি ফোন আইকিউওও ৭এস নিয়েও কাজকর্ম শুরু করেছে। তবে এই ফোন কবে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি। 

আইকিউওও নিও ৭ এসই ফোনে থাকতে পারে একটি AMOLED E5 ডিসপ্লে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ৮ জিবি এবং ১২ জিবি র‍্যাম নিয়ে, দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ এসই ফোন। Blue, Geometric Black, Pop Orange- এই তিন রঙে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ এসই ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে আইকিউওও নিও ৭ ফোন অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল চিনে। দাম ছিল CNY 2699- ভারতীয় মুদ্রায় প্রায় ৩০,৮০০ টাকা। এই ফোনে ছিল ৬.৭৮ ইঞ্চির একটি Full HD+ Samsung E5 AMOLED Panel, যার রিফ্রেশ রেট ছিল ১২০ হার্টজ। আইকিউওও নিও ৭ ফোনে ছিল একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর। 

Realme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ডিসেম্বর মাসে। শোনা গিয়েছে, রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (realme 10 Pro Plus 5G) এবং রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। চলতি মাসেই চিনে লঞ্চ হয়েছে এই দুই ফোন। ভারতে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই দুই ফোন। 

Lava Blaze NXT: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Lava Blaze NXT স্মার্টফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। সেখানে এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ধার্য হয়েছে ৯২৯৯ টাকা। লাল এবং সবুজ রঙে লঞ্চ হয়েছে Lava Blaze NXT ফোন। কবে থেকে দেশে এই ফোনের বিক্রি শুরু হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Lava Blaze ফোন। তারই আপডেটেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে Lava Blaze NXT ফোন।

আরও পড়ুন- ডিসেম্বরেই আসছে ট্যুইটার ব্লু, ট্যুইটে দিন ঘোষণা ইলন মাস্কের, থাকছে নয়া চমক

 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget