এক্সপ্লোর

iQoo Z9s Series: ভারতে কবে লঞ্চ হবে আইকিউওও জেড৯এস সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হতে পারে?

iQoo Smartphones: আইকিউওও জেড৯ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে ২১ অগস্ট। আইকিউওও জেড৯এস এবং আইকিউওও জেড৯এস প্রো- এই দুই ফোন উল্লিখিত স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হতে পারে।

iQoo Z9s Series: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো (Vivo) কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) সংস্থার নতুন স্মার্টফোন সিরিজ (iQoo Z9s Series)। ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯এস সিরিজ। আগামী ২১ অগস্ট এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হবে। আইকিউওও জেড৯এস (iQoo Z9s) এবং আইকিউওও জেড৯এস প্রো (iQoo Z9s Pro) - এই দুই ফোন লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯এস সিরিজে। চিনে আগেই লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ফোন (iQoo Z9)। অনুমান তারই রিব্র্যান্ডেড ভ্যারিয়েন্ট (Rebranded Variant) হিসেবে আইকিউওও জেড৯এস ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। 

সম্প্রতি আইকিউওও সংস্থার সিইও নিপুন মার্যা এক্স মাধ্যমে পোস্ট করে জানিয়েছে যে ২১ অগস্ট আইকিউওও জেড৯এস সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। একটি টিজার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই স্মার্টফোনের রং সোনালি হতে চলেছে। এই প্রথম আইকিউওও সংস্থার কার্ভ স্ক্রিন যুক্ত ফোন লঞ্চ হতে চলেছে, সেই আভাসও পাওয়া গিয়েছে এক্স মাধ্যমে। 

চলতি বছরেই ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন 

এবছর অর্থাৎ ২০২৪ সালের মে মাসে এই ফোন দেশে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ৫জি স্মার্টফোন। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপ। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে। আইকিউওও সংস্থার নতুন ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে পাওয়া যাবে ৪৪ ওয়াটের চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। 

লঞ্চের সময় এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১২,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন, যার দাম ছিল ১৪,৪৯৯ টাকা। আর রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম ছিল ১৫,৯৯৯ টাকা। টর্নেডো গ্রিন এবং স্টর্ম গ্রে- এই দুই রঙে লঞ্চ হয়েছিল আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। 

আরও পড়ুন- মোটোরোলার সবচেয়ে 'স্লিম' ফোন এবার হাজির ভারতের বাজারে, সরু হলেও দারুণ শক্তপোক্ত এই ডিভাইস 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget