এক্সপ্লোর

JioPhone Next : ৫০০ টাকা দিলেই পাবেন JioPhone Next ! ১০ সেপ্টেম্বর আসছে ফোন

আগে শোনা যাচ্ছিল, ৪,০০০ টাকার মধ্যেই পাওয়া যাবে এই ফোন।যদিও নতুন রিপোর্ট বলছে, JioPhone Next-এর দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে রিলায়েন্স।

নয়াদিল্লি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১০ সেপ্টেম্বর আসতে চলেছে রিলায়েন্সের বহু প্রতীক্ষিত ফোন JioPhone Next। গুগলের সঙ্গে জোট বেঁধে এই বাজেট ফোন আনতে চলেছে কোম্পানি। নতুন লিকস বলছে, ন্যূনতম ৫০০ টাকা দিলেই পাওয়া যাবে এই ফোন। 

JioPhone Next-এর দাম
আগে শোনা যাচ্ছিল, ৪,০০০ টাকার মধ্যেই পাওয়া যাবে এই ফোন।টিপস্টার যোগেশের মতে, ভারতে ৩৪৯৯টাকা দাম হতে চলেছে ফোনের। বিশ্ব বাজারে ফোনের দাম হতে পারে ৫০ ডলার। যদিও নতুন রিপোর্ট বলছে, JioPhone Next-এর দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে রিলায়েন্স। যার বেস ভ্যারিয়েন্টের দাম হবে ৫০০০টাকা। টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭০০০টাকায়। তবে ১০ শতাংশ ৫০০ টাকা দিয়েই এই ফোন কিনতে পারবেন ক্রেতা। বাকিটা দিতে হবে কিস্তিতে। ব্যাঙ্কের মাধ্যমেই হবে এই কিস্তির লেনদেন।তবে এই কিস্তির জন্য ক্রেতাকে সুদ দিতে হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

ফোন বেঁচতে SBI-এর সঙ্গে জোট ? 
ET Now-এর রিপোর্ট বলছে, ফোনের বিক্রির জন্য বেশকিছু ব্যাঙ্কের সঙ্গে জোট বেঁধেছে রিলায়েন্স।যার মধ্যে নাম রয়েছে SBI ছাড়াও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের। এই তালিকায় রয়েছে Piramal Capital, IDFC First Assure ও DMI Finance। আগামী ৬ মাসে ৫ কোটি JioPhone Next বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি। এই ফোন বিক্রি করে ১০ হাজার কোটি টাকার ব্যবসা করতে চায় রিলায়েন্স জিও।  

JioPhone Next স্পেসিফিকেশন
টেক সাইটগুলির কথা সত্যি ধরলে, JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে আসতে পারে কোম্পানি। সঙ্গে থাকবে ৪জি ভোল্টি কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। নতুন মডেলে ২ জিবি বা ৩ জিবির RAM থাকতে পারে। সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২ জিবির দুটো ভ্যারিযেন্ট আনতে পারে জিও। 

ফোনের চিপসেট- ইতিমধ্যেই ফোন নিয়ে ট্যুইটে বুট স্ক্রিনের ছবি প্রকাশ্যে এনেছেন এক টিপস্টার। যেখানে লেখা রয়েছে, 'JioPhone Next Created with Google'। নতুন ফোনের মডেল নম্বর LS-5701-J। প্রথম থেকেই নতুন স্মার্টফোনে 720x1440 ডিসপ্লে কোয়ালিটি দেওয়া হবে। তবে এন্ট্রি লেভেলের স্মার্ট ফোন হওয়ায় উন্নত মানের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়নি ফোনে। দামের কথা মাথায় রেখে  Qualcomm QM215 চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।

সম্ভাব্য ক্যামেরা স্পেকস
৮টা কোরের বদলে এই নতুন ফোনে থাকছে চারটে কোরের প্রযুক্তি। যার সঙ্গে Qualcomm Adreno 308 GPU দিচ্ছে কোম্পানি। LPDDR3 RAM দেওয়ার কথা রয়েছে জিও ফোন নেক্সটে। ক্যামেরার ক্ষেত্রেও থাকছে না বড়সড় চমক। সব মিলিয়ে ফোনে দুটি ক্যামেরা সেন্সর দিচ্ছে কোম্পানি।টিপস্টার রহমানের দাবি, সেলফি তোলার জন্য ফোনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার জন্য ১৩ মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে কোম্পানি। ফোনে থাকতে পারে ২৫০০ এমএএইচের ব্যাটারি।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget