এক্সপ্লোর

Tech Tips: ফোন হারিয়ে ফেলেছেন? কিংবা চুরি গিয়েছে... অতি অবশ্যই এই তিনটি কাজ করতে হবে

Smartphones: ফোন হারিয়ে গেলে সবার আগে দরকার সিম ব্লক করা। কারণ অনেক দরকারি কাজে যুক্ত থাকে এই সিম।

Tech Tips: বর্তমান জীবনে স্মার্টফোন আমাদের নিত্যসঙ্গী। সেই স্মার্টফোন (Smartphones) যদি হারিয়ে যায়, কিংবা কোনওভাবে চুরি হয়ে যায়, তাহলে সত্যিই বিপদে পড়তে হয়। এই অবস্থায় থানায় এফআইআর দায়ের করার ঘটনা মাথায় থাকলেও, কী কী কাজ করতে হয় সেগুলো অনেকেরই খেয়াল থাকে না। অথচ এই সবগুলি কাজই খুব গুরুত্বপূর্ণ (Tech Tips)। তাই কোনওভাবে ফোন খোয়া গেলে অবশ্যই মাথায় রাখুন কী কী কাজ করতে হবে। 

ফোন ব্লক করা- মোবাইল হারিয়ে ফেললে বা চুরি গেলে সবার আগে সেটা ব্লক করা প্রয়োজন। কারও হাতে যাতে ওই ফোন পড়লে অপব্যবহার না হয় সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে উল্লেখ্য, Department of Telecommunications একটি অফিশিয়াল ওয়েবসাইট লঞ্চ করেছে যার নাম CEIR। এই ওয়েবসাইটের মাধ্যমে ইউজাররা ফোন ব্লক করতে পারবেন। আবার আনব্লকও করা যাবে। এই ওয়েবসাইটে গেলে ইউজাররা একটি ফর্ম পাবেন। ফোন ব্লক করার জন্য এই ফর্ম ফিলআপ করতে হবে। এর পাশাপাশি এফআইআর দায়ের করাও প্রয়োজন। সেখানে মোবাইল কেনার ইনভয়েস, পুলিশ কমপ্লেনের নম্বর, কোথায় ফোন হারিয়েছেন সেইসব বিবরণ দিতে হবে। একবার এই ফর্ম ফিলআপ করে জমা দিলে বোঝা যাবে যে হারিয়ে যাওয়া ফোন আপনি ব্লক করতে চান। 

ডেটা ডিলিট- হারিয়ে যাওয়া ফোনের ডেটা ডিলিট করাও প্রয়োজন। অ্যান্ড্রয়েড হোক বা আইওএস, সব ফোন থেকেই ডেটা সরিয়ে ফেলা প্রয়োজন। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে গুগল আইডি এবং পাসওয়ার্ড দিয়েই সম্ভব ডেটা ডিলিট করা। আইফোনের ক্ষেত্রে আইক্লাউডের মাধ্যমে ডেটা ডিলিট হবে। সেক্ষেত্রে অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন। আইফোন যদি অনলাইন না থাকে তাহলে এই ডেটা রিমুভ করা সম্ভব হবে না।

সিম ব্লক- ফোন হারিয়ে গেলে সবার আগে দরকার সিম ব্লক করা। কারণ অনেক দরকারি কাজে যুক্ত থাকে এই সিম। আর তা যদি অন্য কারও হাতে পড়ে যায় তাহলে অপব্যবহার হতে পারে। সেই কারণে ফোন হারিয়ে গিয়েছে বা খোয়া গিয়েছে এমনটা বুঝতে পারলে আগে ফোনের সিম ব্লক করা প্রয়োজন। নাহলে বড়সড় বিপদে পড়তে পারেন আপনি। আপনিও জানতে পারবেন না, অথচ বিপদ হয়ে যেতে পারে। 

অতএব ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সবার আগে এই তিনটি কাজ মাথায় রাখুন। তার পাশপাশি অবশ্যই থানায় এফআইআর দায়ের করাও প্রয়োজন। 

আরও পড়ুন- অ্যামাজনের এই নতুন সেলে আইফোন ১২ পাওয়া যাচ্ছে ৩৫ হজার টাকারও কমে

সেরা শিরোনাম

boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget