এক্সপ্লোর

Meta Verified: ভারতে চালু মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন, মোবাইল অ্যাপে মাসে খরচ কত?

Meta: মোবাইল অ্যাপের ক্ষেত্রে আইওএস হোক বা অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই ইউজাররা মাসে ৬৯৯ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন।

Meta Verified: ভারতে সাবস্ক্রিপশন চালু করল মেটা (Meta)। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার অধীনে রয়েছে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতে সম্প্রতি মেটা মোবাইল অ্যাপের জন্য ভেরিফায়েড সার্ভিস চালু করেছে। একমাসের সাবস্ক্রিপশনের খরচ ৬৯৯ টাকা। শোনা যাচ্ছে, আগামী মাসে ওয়েব মাধ্যমেও সাবস্ক্রিপশন চালু করতে চলেছে মেটা। সেক্ষেত্রে একমাসের সাবস্ক্রিপশনের খরচ হতে পারে ৫৯৯ টাকা। অর্থাৎ মোবাইল অ্যাপের থেকে ১০০ টাকা কম। 

মেটা ভেরিফায়েড

মোবাইল অ্যাপের ক্ষেত্রে আইওএস হোক বা অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই ইউজাররা মাসে ৬৯৯ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন। ভেরিফায়েড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশনের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারদের নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কোনও সরকারি আইডি-র মাধ্যমে। মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিলে ইউজারদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে। ইউজারের বয়স ১৮ বছরের ঊর্দ্ধে হলে তবেই তাঁরা মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে পারবেন। এছাড়াও অ্যাকাউন্টের ক্ষেত্রে নূন্যতম অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে। 

যে প্রোফাইলের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের আবেদন জানানো হচ্ছে সেখানে যে নাম এবং ছবি রয়েছে সেটার সঙ্গে মানানসই একটি সরকারি প্রমাণপত্র জমা দিতে হবে ইউজারদের। ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে মেটার এই ভেরিফায়েড সাবস্ক্রিপশন নেওয়া যাবে। দু'ক্ষেত্রেই নিয়ম একই। 

ট্যুইটার ব্লু ভেরিফায়েড সাবস্ক্রিপশন

মেটার আগে ট্যুইটার তাদের ব্লু ভেরিফায়েড সাবস্ক্রিপশন ভারতে চালু করেছে। এক্ষেত্রে মোবাইল ডিভাইসে খরচ মাসে ৯০০ টাকা এবং ওয়েব ভার্সানে মাসে ৬৫০ টাকা। চলতি বছরেই ট্যুইটার ব্লু চালু হয়েছে ভারতে। ইলন মাস্ক ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর ঘোষণা করেছিলেন যেকোনও ইউজার অর্থের বিনিময়ে ট্যুইটারে ব্লু টিক কিনতে পারবেন। আগে ইউজারদের ব্লু টিক চেয়ে ট্যুইটার কর্তৃপক্ষকে আবেদন জানাতে হতো। আবেদন অনুসারে ট্যুইটার সংস্থা ইউজারদের বেছে নিয়ে তাঁদের ব্লু টিক প্রদান করত। তবে বর্তমানে যেকোনও ইউজার টাকার বিনিময়ে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। 

Google Pay: গুগল পে- জনপ্রিয় একটি অনলাইন পেমেন্ট অ্যাপ (Online Payment App)। ইউজারদের সুবিধার জন্য এই অ্যাপেই এবার চালু হচ্ছে নতুন সুবিধা। জানা গিয়েছে গুগল পে (Google Pay) অ্যাপের ক্ষেত্রে Unified Payments Interface (UPI) অ্যাক্টিভেশনের জন্য আধার কার্ড ভিত্তিক অথেনটিফিকেশনের সাপোর্ট চালু হবে। এই ফিচারের রোল আউট শুরু হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ গুগল পে অ্যাপের ক্ষেত্রে ইউজাররা তাদের ইউপিআই পিন সেট করতে পারবেন ডেবিট কার্ড ছাড়াই। এক্ষেত্রে প্রয়োজন হবে ইউজারের আধার নম্বরের প্রথম ছয়টি সংখ্যা।
 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget