এক্সপ্লোর

Microsoft: ২৫ বছর পর পাকিস্তানে অফিস বন্ধ করল মাইক্রোসফট, অন্ধকারে ডুববে গোটা দেশ ! আশঙ্কায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতিও

Microsoft Office Shut Down in Pakistan: মাইক্রোসফট পাকিস্তানের প্রাক্তন কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রহমান জানিয়েছেন যে সংস্থা এই সিদ্ধান্ত ব্যবসার সঙ্গে সম্পর্কিত।

Microsoft News: পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। ২৫ বছর পরে পাকিস্তান তাদের কার্যক্রম বন্ধ করছে এই পড়শি দেশে। ২০০০ সালে এই টেক জায়ান্ট সংস্থা পাকিস্তানে কাজ শুরু করেছিল। তবে পাকিস্তানে মাইক্রোসফটের (Pakistan) কখনই পূর্ণাঙ্গ কর্পোরেট অফিস ছিল না। তবে পাকিস্তানের এন্টারপ্রাইজ, শিক্ষা এবং সরকারি খাতে মাইক্রোসফটের (Microsoft News) ব্যাপক উপস্থিতি রয়েছে।

পাকিস্তানে মাইক্রোসফটের কার্যক্রম

শিক্ষাক্ষেত্রে মাইক্রোসফট সংস্থা উচ্চশিক্ষা কমিশন এবং পঞ্জাব গ্রুপ অফ কলেজেসের মত প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে যাতে মাইক্রোসফট টিমসের মত প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল দক্ষতা প্রশিক্ষণ এবং দুরশিক্ষা প্রদান করা যায়। সরকারি খাতে মাইক্রোসফট ২০০টিরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিগত সমাধান প্রদান করেছে। এর পাশাপাশি মাইক্রোসফট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও অনলাইন কোর্স দেওয়ার মত উদ্যোগেও জড়িত।

কেন এই বড় সিদ্ধান্ত নিল সংস্থা

মাইক্রোসফট পাকিস্তানের প্রাক্তন কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রহমান জানিয়েছেন যে সংস্থা এই সিদ্ধান্ত ব্যবসার সঙ্গে সম্পর্কিত। ২০০০ সাল থেকে ২০০৭ সাল থেকে সংস্থার সঙ্গে যুক্ত জাওয়াদ রহমান বলেছেন যে সংস্থার এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় যে পাকিস্তানের বর্তমান পরিবেশে বড় সংস্থাগুলি কাজ করতে অসুবিধের সম্মুখীন হচ্ছে।

প্রাক্তন রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করেছেন

পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আরিফ আলভিও উদ্বেগ প্রকাশ করেছেন। সংস্থার এই সিদ্ধান্তকে পাকিস্তানের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন যে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন, আইনশৃঙ্খলার অবনতি, অস্থিতিশীল মুদ্রার দর, জটিল বাণিজ্য নীতির কারণে সংস্থাগুলি পাকিস্তানে কাজ করতে অসুবিধে বোধ করছে। এক মাইক্রোসফটের মুখপাত্র বলেছেন যে সংস্থাটি পাকিস্তানে তাঁর অপারেটিং মডেল পরিবর্তন করেছে। তবে তিনি আরও জানিয়েছেন, এই পরিবর্তন সংস্থার পরিষেবা ও গ্রাহক চুক্তিগুলিকে কোনওভাবেই প্রভাবিত করবে না।

জানা যাচ্ছে সারা বিশ্বজুড়েই মাইক্রোসফট ৯১০০ জন কর্মীকে ছাঁটাই করতে চলেছে আর এই ছাঁটাই প্রক্রিয়ার একটি পরোক্ষ অংশ হিসেবে পাকিস্তানে কার্যক্রম বন্ধ করেছে মাইক্রোসফট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget