এক্সপ্লোর

Mivi Model E: ১২০টি স্পোর্টস মোড নিয়ে ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ, রয়েছে ২৮টি ভাষার সাপোর্ট, দেখে নিন দাম এবং ফিচার

Mivi Model E Smartwatch: এখানে রয়েছে ১.৬৯ ইঞ্চির HD ডিসপ্লে। ৫০- এর বেশি cloud watch face- এর সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। Mivi অ্যাপের মাধ্যমে এইসব ওয়াচ ফেস পরিবর্তন করা সম্ভব।

Smartwatch: ভারতে বর্তমানে ভালই জনপ্রিয়তা পেয়েছে স্মার্টওয়াচ (Smartwatch)। বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচ প্রায়শই লঞ্চ হয় ভারতে। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Mivi Model E স্মার্টওয়াচ। ডিসেম্বরের শুরুতেই অর্থাৎ পয়লা ডিসেম্বর এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে ভারতে। তেলেঙ্গানার সংস্থা Mivi এই স্মার্টওয়াচ তৈরি করেছে। জানা গিয়েছে, Mivi Model E স্মার্টওয়াচ কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। মোট ছয়টি রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। এখানে রয়েছে ১.৬৯ ইঞ্চির একটি HD টাচস্ক্রিন। এটি একটি IP68 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ঘামে এই স্মার্টওয়াচ নষ্ট হবে না। তাই সাঁতার কাটার সময় কিংবা শরীরচর্চা করার সময় অনায়াসেই এই স্মার্টওয়াচ পড়ে থাকতে পারবেন ইউজাররা। ১২০টি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ হেলথ ফিচার। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে Mivi Model E স্মার্টওয়াচে। আপাতত এই স্মার্টওয়াচ কেনা আবে ১২৯৯ টাকায়। গোলাপি, নীল, লাল, ধূসর, সবুজ এবং কালো রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। 

Mivi Model E স্মার্টওয়াচে কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, একনজরে দেখে নিন

  • এখানে রয়েছে ১.৬৯ ইঞ্চির HD ডিসপ্লে। ৫০- এর বেশি cloud watch face- এর সুবিধা রয়েছে এই স্মার্টওয়াচে। Mivi অ্যাপের মাধ্যমে এইসব ওয়াচ ফেস পরিবর্তন করা সম্ভব। ব্লুটুথ ভি ৫.১ কানেক্টিভিটি রয়েছে এই স্মার্টওয়াচে। 
  • এই স্মার্টওয়াচে রয়েছে একটি ২০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। একবার পুর চার্জ হতে সময় লাগে প্রায় ১.৫ ঘণ্টা। সাধারণ ভাবে ব্যবহার করলে সাতদিন পর্যন্ত চার্জ বজায় থাকে। এর পাশাপাশি স্ট্যান্ডবাই টাইম পাওয়া যায় ২০ দিন পর্যন্ত।
  • Mivi Model E স্মার্টওয়াচে যেসমস্ত হেলথ ফিচার রয়েছে সেগুলির মধ্যে অন্যতম হল একটি G-Sensor। এর সাহায্যে ইউজারের স্টেপ কাউন্ট করা যায়। এছাড়াও স্লিপ সাইকেল মনিটর করা সম্ভব। এর পাশাপাশি হার্ট রেট, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন, শরীরচর্চার তথ্য সবই পাওয়া যায় এই সমস্ত হেলথ ফিচারের মাধ্যমে। মহিলাদের ক্ষেত্রে Menstrual Cycle- এরও ট্র্যাকিং করা সম্ভব এই স্মার্টওয়াচের মাধ্যমে। 
  • স্টেনলেস স্টিলের ডায়াল এবং সিলিকন স্ট্র্যাপ যুক্ত এই স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ডিভাইসের সঙ্গেই সমানভাবে যুক্ত হতে পারে। এর পাশাপাশি এই ডিভাইসের মাধ্যমে মিউজিক কন্ট্রোল করা সম্ভব। আবহাওয়ার তথ্যও পাওয়া যায়। এখানে ১২০টি স্পোর্টস মোড রয়েছে। এছাড়াও ২৮টি আলাদা ভাষা সাপোর্ট করে এই স্মার্টওয়াচে। 

Amazfit Falcon

এই নতুন স্মার্টওয়াচও লঞ্চ হয়েছে ভারতে। জানা গিয়েছে, দেশে Amazfit Falcon স্মার্টওয়াচের দাম ৪৪,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- কবে লঞ্চ হবে আইকিউওও ১১ ৫জি? সঙ্গে লঞ্চ হতে পারে আইকিউওও নিও ৭ এসই

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget