এক্সপ্লোর

Mobile Recharge: কমবে রিচার্জের খরচ, গ্রাহকদের চাপ কমাতে কী জানাল কেন্দ্র ?

TRAI Guidelines: বর্তমানে বহু ২জি ব্যবহারকারী বাধ্য হয়েই যৌথ রিচার্জ প্ল্যান নিয়ে থাকেন যেখানে ভয়েস কল এবং মেসেজের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ডেটার সুবিধেও যুক্ত থাকে যা তাদের হয়ত কোনো অংশেই কাজে লাগে না।

Mobile Tariff Plans: ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ওরফে TRAI সোমবার গ্রাহক-কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বদলের কথা ঘোষণা করেছে তাদের টেলিকম গ্রাহক সুরক্ষা আইন ২০২৪-এর দ্বাদশতম সংস্করণে। সমস্ত পরিকল্পনাগুলির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল TRAI দেশের টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা গ্রাহকদের সুবিধের জন্য শুধুমাত্র এসএমএস এবং ভয়েস কলের সুবিধেযুক্ত নতুন ট্যারিফ প্ল্যান (Mobile Recharge) নিয়ে আসেন। এর মাধ্যমে দেসের প্রায় ১৫ কোটি ২জি ব্যবহারকারীরা উপকৃত হবেন। আর একইসঙ্গে সেই সমস্ত গ্রাহক যারা দ্বিতীয় একটি সিমকার্ড (Mobile Tariff) রেখেছেন শুধু কলিং আর মেসেজের জন্য, তারাও উপকৃত হবেন। ফলে ইন্টারনেট ব্যবহার না করলেও এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না আর গ্রাহককে, বাঁচবে খরচ।

বর্তমানে বহু ২জি ব্যবহারকারী বাধ্য হয়েই যৌথ রিচার্জ প্ল্যান নিয়ে থাকেন যেখানে ভয়েস কল এবং মেসেজের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ডেটার সুবিধেও যুক্ত থাকে যা তাদের হয়ত কোনো অংশেই কাজে লাগে না। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মত সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রেই এই নীতি বদলে ব্যাপক প্রভাব পড়বে। তবে রিলায়েন্স জিও যেহতু শুধুমাত্র ৪জি ও ৫জি পরিষেবা দিয়ে থাকে তাই তাদের ক্ষেত্রে কোনো বদল হবে না।

আরও কী জানাল TRAI

এই সময়ে টেলিকম অপারেটররা বান্ডল প্ল্যানের দিকেই বেশি জোর দিচ্ছে যাতে ডেটার সুবিধে, বয়েস কলিং এবং এসএমএস চার্জ একত্রে যুক্ত থাকে। এমনকী ওটিটি পরিষেবাও যুক্ত থাকে যা সংস্থার অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) বাড়াতে সাহায্য করে। এই নয়া নীতি ভোক্তা বা গ্রাহকদের জন্য আরও সহজ এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে গড়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

TRAI জানিয়েছে যে এই প্রস্তাবগুলি বহুল ভোক্তা সমীক্ষা এবং সমস্ত স্টেকহোল্ডারদের পরামর্শ মেনেই করা হয়েছে। টেলিকম গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণের সময় গ্রাহকরা যাতে তাদের অর্থের বিনিময়ে আরও ভাল পরিষেবা পান তা নিশ্চিত করতেই এই প্রস্তাবগুলি বিন্যাস করা হয়েছে।

এর মধ্যে আরও একটি বিষয় হল স্পেশাল ট্যারিফ ভাউচার (STV)-এর বৈধতা বৃদ্ধি করা। অপারেটরদের এখন ৯০ দিনের বর্তমান সীমার তুলনায় ৩৬৫ দিন পর্যন্ত মেয়াদ সহ এসটিভি অফার করতে হবে। এই ভাউচারগুলি সাধারণত স্ট্যান্ডার্ড প্ল্যানের থেকে বেশি সাশ্রয়ী হয় যার কারণে খরচ-সচেতন গ্রাহকদের কাছে এগুলি আকর্ষণীয় হয়ে ওঠে।

আরও পড়ুন: WhatsApp: জানুয়ারি থেকে বেশ কিছু ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ ! আপনার ফোনও কি এই তালিকায় ?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget