এক্সপ্লোর

Mobile Tariff: রিচার্জের খরচ বাঁচবে এবার, ফিরছে ডেটা ছাড়া সস্তার প্ল্যান- কী জানাল TRAI ?

Recharge Plan: আজকের দিনে দাঁড়িয়েও ভারতে একটা বড় অংশের গ্রাহক আছেন যারা কোনও স্মার্টফোন ব্যবহার করেন না। আর কি প্যাড ফোন ব্যবহারকারীরা না করেন ওটিটি সাবস্ক্রিপশন, না ব্যবহার করেন ডেটা।

Mobile Prepaid Recharge Plan: রিচার্জের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। এত বেশি খরচ করে মোবাইলে রিচার্জ (Recharge Plan) করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে তাদের। তবে এবার মধ্যবিত্ত গ্রাহকের এই হয়রানি হয়ত কমবে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) আনছে একটি নতুন ব্যবস্থা। টেলিকম কোম্পানিগুলির কাছে TRAI আর্জি জানিয়েছে যাতে তারা আবার আগের মত ডেটা প্যাক (Mobile Tariff) ছাড়া শুধু ভয়েস কলিংয়ের রিচার্জ প্ল্যান ফিরিয়ে নিয়ে আসেন। এই ভয়েস কল এবং এসএমএসের প্যাক ফিরে এলে খরচ অনেকটাই কমে যাবে বলে মনে করছে TRAI।

কী প্রস্তাব দিয়েছে TRAI

গত শুক্রবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) জানিয়েছে তাদের পর্যালোচনায় উঠে এসেছে বাজারে যে রিচার্জ প্ল্যানগুলি রয়েছে, তাঁর মধ্যে সবই প্রায় বান্ডিল প্ল্যান অর্থাৎ ডেটা, ভয়েস, এসএমএস এবং ওটিটি প্যাকের সম্মিলনে তৈরি করা হয়েছে এই রিচার্জ প্ল্যানগুলি। আর এই বান্ডল প্ল্যানে একটা বড় অংশের গ্রাহকদের চাহিদা সঠিকভাবে পূরণ হয় না। এই ব্যবস্থায় যে সুবিধেগুলি তারা চান না, সেগুলির জন্যেও তাদের টাকা দিতে হচ্ছে বলে মনে করেন অনেক গ্রাহকই।

ব্যবহার না করেও টাকা দিতে হচ্ছে

আজকের দিনে দাঁড়িয়েও ভারতে একটা বড় অংশের গ্রাহক আছেন যারা কোনও স্মার্টফোন ব্যবহার করেন না। আর কি প্যাড ফোন ব্যবহারকারীরা না করেন ওটিটি সাবস্ক্রিপশন, না ব্যবহার করেন ডেটা। আর স্মার্টফোন ব্যবহারকারীরদের মধ্যেও গুটিকতক গ্রাহকই আছেন যারা এই বান্ডল প্যাকের মধ্যে থাকা ওটিটি সাবস্ক্রিপশন কাজে লাগান। কিন্তু তা সত্ত্বেও সুবিধে না নিয়েও এর জন্য টাকা দিতে হচ্ছে গ্রাহকদের।

কাদের বেশি সুবিধে হবে

এখন দেশের বড় ৩ টেলিকম কোম্পানিই গ্রাহকদের জন্য বান্ডল প্ল্যান অফার করছে। সস্তার কোনও প্ল্যানেও জুড়ে দেওয়া থাকছে ডেটার সুবিধে। ফলে যারা ডেটা ব্যবহার করবেন না তাদের কাছে সেই সস্তার প্ল্যানটিও অনেক বেশি খরচসাপেক্ষ বলে মনে হচ্ছে। সাধারণ কি-প্যাড ফোন ব্যবহারকারী গ্রাহকরা TRAI-এর এই প্রস্তাব কার্যকর হলে সবথেকে বেশি লাভবান হবেন।

পুরনো ভাউচারগুলিই কি ফিরবে আবার

TRAI তার প্রস্তাবে টেলিকম কোম্পানিগুলিকে জানিয়েছে যে, কিছু বছর আগেও আলাদা আলাদা পরিষেবার জন্য আলাদা রিচার্জ প্ল্যান বাজারে পাওয়া যেত। আগে বিভিন্ন রঙে মিলত ভাউচার কার্ড। ভয়েস কলের টপ আপ আসত লাল রঙে, কম্বো প্ল্যান আসত নীল রঙে। সেই ভাউচার এখন অবলুপ্ত ডিজিটাল দুনিয়ায়। TRAI তাই টেলিকম সংস্থাগুলিকে অনুরোধ করেছে যাতে তারা পুরনো ভাউচারের মত প্ল্যানগুলি আবার ফিরিয়ে আনে।

১৬ অগস্ট পর্যন্ত প্রস্তাব পেশের সময়

TRAI এই বিষয়ে একটি প্রস্তাব সহ কনসালটেশন পেপার প্রকাশ করেছে। এই বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকেও প্রস্তাব, পরামর্শ চাওয়া হয়েছে। ১৬ অগস্ট পর্যন্ত মানুষেরা প্রস্তাব জানাতে পারবেন এবং তাঁর প্রতি প্রস্তাব দেওয়ার সময় ২৩ অগস্ট পর্যন্ত। তারপর দুই পক্ষের মত বিবেচনা করে কী পদক্ষেপ করা যায় তা ঠিক করবে TRAI।

আরও পড়ুন: Nothing Phone 2a Plus: আসছে নাথিং ফোন ২এ প্লাস, আগের মডেলের থেকে কোন কোন ফিচার আপডেট হচ্ছে নতুন ফোনে?

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget